1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের উদ্বোধন, ব্যয় ৫৯ কোটি টাকা সংসদ সচিবালয়ে ১৬টি শূন্যপদে দ্রুত নিয়োগের সুপারিশ সংবিধান সংশোধনে তত্ত্বাবধায়ক সরকার ও সংসদের উচ্চকক্ষ নিয়ে আলোচনা

শৈলকুপায় কলেজ ছাত্রকে হাতুড়ি পেটা

জেলা সংবাদদাতা ঝিনাইদহ-
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ১৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহের শৈলকুপায় চুরির অভিযোগ করায় রাকিন আহম্মেদ নামের এক কলেজছাত্রকে হাতুড়ি পেটা করা হয়েছে। বর্তমানে ওই কলেজ ছাত্র ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার দুপুরে শৈলকুপা উপজেলার বড়বাড়ি বগুড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত রাকিন ওই গ্রামের আখের মিয়ার ছেলে। সে আবাইপুর যমুনা শিকদার কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।
ভুক্তভোগী রাকিন আহম্মেদ জানান, প্রায় ১ মাস পুর্বে একই গ্রামের মজিপ বিশ্বাসের ছেলে শিমুল বিশ্বাস গ্রামের মাঠে থাকা রাকিনদের স্যালো মেশিনের পার্টস চুরে করে বিক্রি করে। বিষয়টি জানার পর রাকিন গ্রামের মাতব্বরদের কাছে বিচার দেয়। বিচারে শিমুলকে চড়-থাপ্পড় ও চুরিকৃত মালামাল ফেরত দিতে হয়। বুধবার সকালে রাকিন বাড়ির সামনে একটি দোকানে বসে ছিলো। সেসময় শিমুলের ছোট ভাই মেহেদির সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তর্ক-বিতর্কের জেরে মেহেদি ও একই গ্রামের আশরাফুল ইসলাম নাটার ছেলে রিফাত তাকে হাতুড়ি দিয়ে বেধড়ক পারপিট করে। রাকিনের আত্মচিৎকারে পরিবারের লোকজন ছুটে এলে মেহেদি ও রিফাত পালিয়ে যায়। সেখান থেকে রাকিনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহত রাকিন বলেন, মেহেদির ভাই চুরি করেছিলো সেই বিচার দিয়েছিলাম বলে আমাকে এভাবে মারধর করা হয়েছে।
এ ব্যাপারে শৈলকুপায় থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী বলেন, একটা ঘটনা ঘটেছে। ওয়াইফাই’র পাসওয়ার্ড চাওয়াকে কেন্দ্র করে এই ঘটনা। ভুক্তভোগী থানায় মামলা দিলে তা আমলে নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park