1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ট্রাক দুর্ঘটনায় বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত

আসাদউজ্জামান, জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ১৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ এর খুটির সাথে সংঘর্ষ, ১টি দোকান ক্ষতিগ্রস্থের অভিযোগ।

জানাযায়, মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও বাজারে বুধবার (১ই মে) রাত আনুমানিক ৩ টার দিকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ক্ষয় ক্ষতি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বালিগাঁও বাজারের এশিয়া ব্যাংক সংলগ্ন- বিক্রমপুর কারাগার রেস্টুরেন্ট এর সামনে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে সংঘর্ষ হয় ট্রাকটির, এতে বৈদ্যুতিক খুঁটি ভেঙে যায় এবং বিক্রমপুর কারাগার রেস্টুরেন্ট পাশেই দেলোয়ার এর চা এর দোকানের সম্পুর্ণটা নিমিষেই শেষ হয়ে যায় ট্রাকের এই দুর্ঘটনায়।

স্থানীয় সুত্রে জানাযায়, ট্রাক দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক রাতে টহলে থাকা পুলিশের টহল টিম ঘটনাস্থলে পৌছে ড্রাইভারকে আটক করে থানায় নিয়ে যায়। পরে বৈদ্যুতিক খুটির ক্ষতিপুরণ হিসেবে পুন:স্থাপন মুল্য দেন পল্লি বিদ্যুৎকে, এবং চা এর দোকানে ক্ষয়-ক্ষতি হয়েছে সেটা মেরামত করে দিবে মিমাংসা করা হয় বলেও জানাযায়।

এবিষয়ে বালিগাঁও পল্লী বিদ্যুৎ এর ইনচার্জ বলেন, সাংবাদিকদের বক্তব্যে দিতে গেলে উপজেলা ডিজিএম মহোদয়ের অনুমতি ছাড়া বক্তব্যে দেয়া নিষেধ। মনে কিছু নিয়েন না আমাদের সিস্টেমে এটা নাই অনুমতি ছাড়া বক্তব্যে দেওয়া।

এবিষয়ে টঙ্গীবাড়ী পল্লী বিদ্যুৎ এর ডিজিএম মো. নুরুল আলম ভুইয়া বলেন,  একটি ট্রাক বৈদ্যুতিক খুঁটি ভেঙে ফেলছে। পুলিশ এসে ড্রাইভারকে ও ট্রাক নিয়ে গেছে থানাতে সম্ভবত। এরপর তারা যেহেতু আমাদের ক্ষতিপুরণ জমা দিছে সেহেতু আমাদের এবিষয়ে আর কোনো অভিযোগ নেই।

এবিষয়ে টঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ মোল্লা সোয়েব আলী বলেন, এবিষয়ে আমরা কাউকে আটক করিনি, পল্লী বিদ্যুৎ এর লোকজনের সাথে মনে হয় মিমাংসা হয়ে চলে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park