1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের উদ্বোধন, ব্যয় ৫৯ কোটি টাকা সংসদ সচিবালয়ে ১৬টি শূন্যপদে দ্রুত নিয়োগের সুপারিশ সংবিধান সংশোধনে তত্ত্বাবধায়ক সরকার ও সংসদের উচ্চকক্ষ নিয়ে আলোচনা

মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি

নিজস্ব প্রতিবেদক-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
{"source_type":"vicut","data":{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"19.4.0","enterFrom":"new_image","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"MY","picture_id":"CSLR2A7Z-NQ47-Q8Q3-3A8B-8YM30HDP8OS8","pictureId":"CSLR2A7Z-NQ47-Q8Q3-3A8B-8YM30HDP8OS8","capability_name":"capcut_photo_editor"},"tiktok_developers_3p_anchor_params":"{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"19.4.0","enterFrom":"new_image","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"MY","picture_id":"CSLR2A7Z-NQ47-Q8Q3-3A8B-8YM30HDP8OS8","pictureId":"CSLR2A7Z-NQ47-Q8Q3-3A8B-8YM30HDP8OS8","capability_name":"capcut_photo_editor"}"}

১০ হাজার কর্মী বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগত সম্মতি, নতুন নিয়োগপ্রক্রিয়া শুরুর ঘোষণা

 

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নতুন ব্যবস্থায় মালয়েশিয়ার কর্তৃপক্ষের তালিকাভুক্ত মোট ৩৩৮টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠানোর সুযোগ পাবে। পাশাপাশি বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়া সরকার।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার। দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মী দেশটিতে কাজ করছেন এবং দুই দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছেন। এ শ্রমবাজার পুনরায় কার্যকর করা এবং নিয়োগপ্রক্রিয়াকে স্বচ্ছ, সুশৃঙ্খল ও অংশগ্রহণমূলক করার বিষয়টিকে সরকার অগ্রাধিকার দিয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মালয়েশিয়ার নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশের সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল), ২৫টি বেসরকারি প্রসেসিং ও সার্ভিস এজেন্সি এবং আরও ৩১২টি রিক্রুটিং এজেন্সিকে তালিকাভুক্ত করতে সম্মত হয়েছে দেশটির কর্তৃপক্ষ। সব মিলিয়ে এ সংখ্যা ৩৩৮টি।

নতুন ব্যবস্থায় তালিকাভুক্ত রিক্রুটিং এজেন্সিগুলো মালয়েশিয়ায় নিজেদের উদ্যোগে নিয়োগকর্তা খুঁজে বের করতে পারবে। পাশাপাশি চাকরির চাহিদাপত্র সংগ্রহ, বাংলাদেশে কর্মী নির্বাচন এবং প্রচলিত আইন ও বিধি অনুসরণ করে নিয়োগ কার্যক্রম পরিচালনার সুযোগ পাবে।

মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে বোয়েসেলসহ তালিকাভুক্ত ২৫টি প্রসেসিং ও সার্ভিস এজেন্সি প্রয়োজনীয় সহায়তা দেবে। এর মধ্যে কলিং ভিসা, ই-ভিসা এবং অন্যান্য নির্ধারিত প্রশাসনিক কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে।

মন্ত্রণালয় জানায়, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি নিজস্ব লাইসেন্সের অধীনে কর্মীদের বিএমইটি ছাড়পত্রের কার্যক্রম সম্পন্ন করতে পারবে। এ ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী অনুমোদিত এজেন্সিকে অনাপত্তিপত্র দেওয়ার ব্যবস্থাও থাকবে।

সরকারের প্রত্যাশা, এ ব্যবস্থার ফলে বৈধ ও যোগ্য রিক্রুটিং এজেন্সিগুলোর অংশগ্রহণ বাড়বে এবং নিয়োগপ্রক্রিয়ায় প্রতিযোগিতা ও জবাবদিহি নিশ্চিত করা সহজ হবে।

মালয়েশিয়ায় ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে দেশটির নীতিগত সম্মতিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেছে মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি কর্মীদের অভিবাসন ব্যয় কমানো এবং তাঁদের আর্থিক স্বার্থ সুরক্ষিত রাখা সরকারের অন্যতম লক্ষ্য। এ জন্য রিক্রুটিং এজেন্সিগুলোকে দেশের প্রচলিত আইন মেনে কাজ করার এবং কর্মীদের ওপর অতিরিক্ত আর্থিক বোঝা না চাপানোর আহ্বান জানানো হয়েছে।

তবে ১০ হাজার কর্মী কোন সময়সীমায় এবং কী প্রক্রিয়ায় শূন্য অভিবাসন ব্যয়ে যাবেন, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করা হয়নি।

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য অনুমোদিত মেডিকেল সেন্টার চূড়ান্ত করার প্রক্রিয়াও চলমান রয়েছে। মন্ত্রণালয় জানায়, বিদ্যমান সমঝোতা স্মারক অনুযায়ী এ তালিকা চূড়ান্ত করা বাংলাদেশ ও মালয়েশিয়ার যৌথ দায়িত্ব।

মালয়েশিয়া সরকারের স্বাস্থ্য, মানবসম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ প্রতিনিধিদল বাংলাদেশে এসে মেডিকেল সেন্টারগুলো সরেজমিনে পরিদর্শন করে চূড়ান্ত অনুমোদন দেবে। এ প্রক্রিয়ায় সময় লাগতে পারে বলে আপাতত মালয়েশিয়া সরকারের সংশ্লিষ্ট ওয়েবসাইটে তালিকাভুক্ত বিদ্যমান মেডিকেল সেন্টারগুলোর মধ্য থেকে বিতর্কিত ও অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বাদ দিয়ে কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পরবর্তী সময়ে নতুন নীতিমালার আলোকে যাচাই-বাছাই করে মেডিকেল সেন্টারের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা হবে। নতুন কোনো কেন্দ্র অনুমোদিত হলে তা সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশের পাশাপাশি মন্ত্রণালয়ের মাধ্যমেও জানানো হবে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত যাচাই করা হবে। কোনো অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনো একটি নির্দিষ্ট মেডিকেল সেন্টারকে এককভাবে স্বাস্থ্য পরীক্ষা পরিচালনার সুযোগ দেওয়া হবে না।

সংবাদ বিজ্ঞপ্তিতে মালয়েশিয়ায় যেতে আগ্রহী কর্মীদের জন্য নিয়োগপ্রক্রিয়া শুরুর ঘোষণা দেওয়া হয়েছে। আগ্রহীরা তালিকাভুক্ত ও অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন এবং অনুমোদিত মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।

মন্ত্রণালয়ের মতে, এ উদ্যোগের লক্ষ্য শুধু মালয়েশিয়ায় কর্মী পাঠানো নয়; বরং আরও কর্মসংস্থান সৃষ্টি, বৈধ রিক্রুটিং এজেন্সিগুলোর অংশগ্রহণ বাড়ানো, নিয়োগব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং কর্মীদের স্বার্থ রক্ষা করা।

এ অগ্রগতির জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। একই সঙ্গে সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার।

মন্ত্রণালয়ের আহ্বান, নতুন এই সুযোগকে কাজে লাগিয়ে সরকার, রিক্রুটিং এজেন্সি ও কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় মালয়েশিয়ায় একটি দীর্ঘমেয়াদি, সুশৃঙ্খল ও টেকসই শ্রমবাজার গড়ে তুলতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park