1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

লৌহজংয়ে প্রাইভেট ইউনিভার্সিটি ও হাসপাতাল গড়ে তুলার অঙ্গীকার বিএম শোয়েবের

আসাদউজ্জামান, জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
  • প্রকাশের সময় : রবিবার, ৫ মে, ২০২৪
  • ১৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২য় ধাপে লৌহজংয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। লৌহজং উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী বিএম শোয়েব বলেছেন, আমি নির্বাচিত হলে লৌহজংয়ে প্রাইভেট ইউনিভার্সিটি ও হাসপাতাল গড়ে তুলবো।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নের খড়িয়া গ্রামের তালতলা এলাকায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী বিএম শোয়েবের সমর্থনে নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে বিএম শোয়েব প্রধান অতিথি হিসেবে ক্যাম্প উদ্বোধনকালে উপরোক্ত বক্তব্য দেন। ক্যাম্প উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুমারভোগ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান তালুকদার। স্থানীয় হাফিজুর রহমানের সঞ্চালনায় এ সময় জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস আলম খান, বিশিষ্ট সংগঠক খান নজরুল ইসলাম হান্নান, কুমারভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র পাল, আওয়ামী লীগ নেতা মতি মাদবর, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সুলতান মোল্লা, সাবেক ইউপি সদস্য জাকির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠান উঠান বৈঠক থেকে লোকারণ্যে পরিণত হয়। বিএম শোয়েব তাঁর বক্তব্যে বলেন, আমার আচরণ দ্বারা কারো ক্ষতি হবে না। আমি শিক্ষা প্রসারে কাজ করবো। আমি নির্বাচিত হলে প্রাইভেট ইউনিভার্সিটি গড়ে তুলবো। এ ছাড়া স্বাস্থ্যখাতে বিনিয়োগ করবো। এজন্য একটি উন্নতমানের প্রাইভেট হাসপাতাল নির্মাণ করবো। এজন্য আপনারা ২১ মে নির্বাচনে আমাকে দোয়াত-কলম মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park