1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

অসহনীয় গরমে বন বিভাগের ৪৯৭টি গাছ কর্তন

নিউজ বায়ান্ন ২৪ ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ মে, ২০২৪
  • ২৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

চলছে তীব্র দাবদাহ, বিভিন্ন স্থানে যখন ফসল রক্ষার্থে ও গরম কমাতে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ পড়া হচ্ছে এবং প্রচুর গাছ লাগানোর পরামর্শ দেওয়া হচ্ছে, আর এ চলমান অসহনীয় গরমে বন বিভাগ কেটে ফেলছে গাছ। চারদিকে ‘গাছ লাগাও, পরিবেশ বাঁচাও’ স্লোগানে লাগানো হচ্ছে গাছ কিন্তু সরকারিভাবে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কারপাশায় সামাজিক বনায়নের ৪৯৭টি গাছ কেটে ফেলা হচ্ছে।

সামাজিক বনায়ন বিধিমালার নিয়ম রক্ষা করতে গিয়ে তীব্র গরমের মধ্যেই ২ কিলোমিটার সড়কজুড়ে ছায়া দেওয়া ৩০ বছরের পুরানো এসব গাছ কেটে নেওয়া হচ্ছে। এতে ছায়া বঞ্চিত হচ্ছে মানুষ, ঠিকানা হারাচ্ছে পাখ-পাখালি। কিন্তু গাছ কাটার এমন সিদ্ধান্ত কিংবা নিয়ম জীববৈচিত্র্য ও পরিবেশের জন্য শুভকর নয়; বলছেন পরিবেশবিদরা। সে সাথে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে গাছ কর্তন বন্ধ করার দাবী করছেন।

শনিবার (০৪-০৫-২০২৪ খ্রী:) দুপুর ১২টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, সামাজিক বনায়নের এসব গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছে বন বিভাগ। এ দাবদাহের মধ্যে গত ৩/৪ দিন যাবত কারপাশা থেকে গোয়ালীমান্দ্রা পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তার বড় আকারের সব ধরনের গাছ কর্তন চলছে। এতে স্বাভাবিকের তুলনায় গাছ কাটার জায়গাগুলোতে তাপের মাত্রা বেশি অনুভব করছে স্থানীয়রা।

৭৩ বছর বয়সি রোজিনা বেগম জানান, বাসায় কোন গাছ নাই। নতুন বাড়ি করছি। প্রচন্ড গরমে রাস্তায় এসে আমাদের এখানের সবাই বসি। গতকাল থেকে গাছগুলো নাই। কেটে ফেলছে। এখন গরমে ছটফট করছি। না পারি বাসায় আসতে না পারি রাস্তায় বসতে। এ গাছগুলো কাটা উচিৎ হয়নি। শফিকুল আলম ও তৌকির জানান, আমরা প্রাথমিকভাবে বাঁধা দিয়েছিলাম গাছ কাটতে। কিন্তু পরে যখন বললো সরকারের নির্দেশ রয়েছে তাই কিছু বলিনি। বিল এলাকায় এমনিতেই প্রচন্ড রোদ্দুর গরম এখন গাছ না কেটে শীতের সময় কাটুক আমাদের আপত্তি নাই। দয়া করে গাছ কাটা বন্ধ রাখুক।

বন বিভাগের লৌহজং উপজেলা কার্যালয় সূত্র বলছে, ১৯৯৩-১৯৯৪ অর্থবছরে উপজেলার হলদিয়া ইউনিয়নের কারপাশা গ্রাম থেকে গোয়ালীমান্দ্রা সড়ক পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়কের দু’পাশে এ গাছগুলো রোপণ করা হয়েছিল। বন বিভাগের সবুজ বেষ্টনী প্রকল্পের আওতায় ৩০ বছর আগে সড়কটির দু’পাশে মেহগনি, রেইনট্রি, আকাশমনি, অর্জুন, বাবলা, চাম্বুল, শিশু, কড়ই প্রজাতির এ গাছ রোপণ করা হয়।

এ দিকে উপজেলার বন বিভাগের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা সেলিম খান সাংবাদিকদের জানান, বন বিভাগের নীতিমালায় গাছ রোপণের ১০ বছর পর পর গাছ কর্তন করতে বলা হয়েছে। সে সাথে এরপর বিভিন্ন গাছের চারা রোপণ করার কথা বলা আছে। কিন্তু গত ৩০ বছরে একবারের জন্যও এ রাস্তার গাছ কাটা হয়নি। যেখানে ৩ বার গাছ কাটার কথা ছিলো। সে লক্ষ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, বিভিন্ন ক্যাটাগরীতে ৪৯৭টি গাছ টেন্ডার দেওয়া হয়েছে। এবং উপকারভোগীর তালিকায় রয়েছে প্রায় ৩০ জন। পুরো টেন্ডারের ৫৫ শতাংশ অর্থ তাদের মাঝে বন্টন করে দেওয়া হয়েছে। এ গাছ কর্তন প্রক্রিয়া শেষ হলে আবারও উপকারভোগীর তালিকা করে গাছ রোপণ করা হবে।

চলমান অসহনীয় গরমে গাছ লাগানোর কথা বললেও কেন এই সময়ে গাছ কর্তন করা হচ্ছে এ প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এ সিদ্ধান্ত সরকারের আমরা তো চাকুরীজীবি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন জানান, বন বিভাগের কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন সামাজিক বনায়ন বিধিমালায় যে সময় ছিলো সেটি অতিক্রম হয়ে গিয়েছে। তাই গাছগুলো কাটা হচ্ছে। এলাকাবাসীর দাবী অবহিত করায় তিনি বলেন দেখি আমি কথা বলে। শীতকালে গাছগুলো কাটা সম্ভব হয় কিনা। সত্যি বলতে এখন প্রচন্ড গরম চলছে দাবদাহ সে ক্ষেত্রে শীতে গাছ কর্তন করলে মন্দ হয় না। এলাকাবাসীর দাবী যৌক্তিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park