1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

মুন্সীগঞ্জে তীব্র দাবদাহে হিট স্ট্রোকে দুইজনের মৃত্যু

আসাদউজ্জামান, জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
  • প্রকাশের সময় : বুধবার, ১ মে, ২০২৪
  • ৩৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুন্সীগঞ্জের সদর উপজেলার চর কিশোরগঞ্জ ও মুন্সীগঞ্জ সদরের রেজিস্ট্রি অফিসের সামনে হিট স্ট্রোকে দুইজনের মৃত্যুর ঘটনা ঘটেছে ।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বেলা ১১টার দিকে তাদেরকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

মৃতরা হলেন- সদর উপজেলার চর কিশোরগঞ্জ মোল্লারচর এলাকার ওমর আলী (৬৫) ও একই উপজেলার মানিকপুর এলাকার আব্দুল বাতেন মাঝি (৬৮)।

জানা গেছে, বৃদ্ধ ওমর আলী সকালে অন্যান্য কৃষকদের সঙ্গে মোল্লার চর এলাকায় কৃষি জমিতে কাজ করছিলেন। কৃষি জমিতে কাজ করা অবস্থায় তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার সঙ্গে কাজ করতে থাকা অন্য কৃষকরা তাকে উদ্ধার করে বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে আব্দুল বাতেন মুন্সীগঞ্জ রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রির জন্য এসে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে বেলা সোয়া ১১টার দিকে তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শৈবাল বসাক বলেন, দুই বৃদ্ধ প্রচণ্ড গরমে জ্ঞান হারিয়ে মারা গেছেন। যাকে আমরা হিট স্ট্রোক বলি। এক বৃদ্ধ মোল্লার চর এলাকায় কৃষি জমিতে কাজ করতে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন। তার সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। অপরজন মুন্সীগঞ্জ সদর রেজিস্ট্রি অফিসে গিয়ে অজ্ঞান হয়ে মারা যান

তিনি আরও বলেন, আজকে আরও দুই নারী, এক শিশু ও অপর এক পুরুষ হিট স্ট্রোকের লক্ষণ নিয়ে আমাদের হাসপাতালে ভর্তি হয়েছে। তারা এখন অনেকটাই সুস্থ আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park