বুধবার (১ মে) সন্ধায় উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের গাঁওদিয়া ১নং ওয়ার্ডে নদীর পাড়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে বক্তারা বলেন, আমরা লৌহজং উপজেলাবাসীর শান্তি শৃংখলা বজায় রাখার স্বার্থে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে বি এম শোয়েব কে ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই। এই উপজেলার অনেক মানুষ নদী বেষ্টিত এলাকায় বসবাস করে, যাতে করে সেইসব মানুষ নিরাপদে বসবাস করতে পারে। তারা আরো বলেন, আমরা কোনো বালু লুটকারী ব্যক্তিকে নির্বাচিত করতে চাইনা। বি এম শোয়েব একজন সম্ভ্রান্ত পরিবারের দানশীল ব্যক্তি। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং ধর্মীয় প্রতিষ্ঠানে অবদান রেখেছেন। আগামীতে এই উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে আগামী নির্বাচনে বি এম শোয়েব কে নির্বাচিত করে তার হাতকে শক্তিশালী করতে চাই।
এসময় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী প্রতিপক্ষের প্রতি ইঙ্গিত দিয়ে উঠান বৈঠকে বলেন, আমাদের সমর্থকের কাউকে হুমকি ধমকি দিবেন বুঝে শুনে দিবেন, যেই মুখ দিয়ে কথা বলেন সেই মুখটা ঠিক থাকবে কিনা। কারো যদি গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন সেই হাত কেটে ফেলবো।
প্রবীণ আওয়ামীলীগ নেতা খোরশেদ আলম শেখের সভাপতিত্বে এবং গাঁওদিয়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শেখ আয়নাল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান পদপ্রার্থী বি এম শোয়েব। এছাড়া উপস্থিত ছিলেন, কলমা ইউনিয়নের চেয়ারম্যান মোতালেব শেখ, বিশিষ্ট ব্যবসায়ী মো. সোহেল (সিআইপি), আওয়ামীলীগ নেতা শিশিল বেপারী, বিআরডিবি’র চেয়ারম্যান মনির হোসেন মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ কামাল, লৌহজং উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাজাহান খান সাজু, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুম আহমেদ পিন্টু, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন ইমন সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, গাঁওদিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণসহ কলমা ইউনিয়নের প্রায় পাঁচ শতধিক মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply