1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

দক্ষিণ সুরমা রেস্তোরা মালিক সমিতি’র জরুরী সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ১৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি, সিলেটের দক্ষিণ সুরমা শাখা গত ১ মে বুধবার ‘মহান মে দিবস’ পালনকে উপলক্ষ্য করে হোটেল শ্রমিক ইউনিয়নের ব্যানারে কতিপয় দূর্বৃত্ত কর্তৃক নগরির বিভিন্নস্থানে অন্যায়ভাবে কিছুসংখ্যক হোটেল-রেস্তোরা ভাংচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে। গত ১০ মে শুক্রবার রাতে আহূত সমিতির জরুরী সভার এক প্রস্তাবে এ দাবি জানানো হয়।
প্রস্তাবে ঘটনার পরপরই দায়েরকৃত মামলায় অভিযুক্ত আসামীদের মধ্যে থেকে ২ জনকে তাৎক্ষণিকভাবে এবং পরবর্তীতে অপর একজনকে গ্রেফতার করায় পুলিশ প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করা হয়। কিন্তু প্রধান অভিযুক্তসহ ঘটনার সাথে জড়িত অন্য দূর্বৃত্তদের গ্রেফতার না করায় প্রস্তাবে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
সংগঠনের শাখা সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুস ছত্তারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ আজাদের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ বদরুল ইসলাম, সহ-সভাপতি তোফায়েল আহমদ চৌধুরী, শরীফ আহমদ ও হাজী আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক মোঃ আলী আশরাফ, কোষাধ্যক্ষ আব্দুল মালিক লস্কর, প্রচার সম্পাদক আব্দুল কাদির, নির্বাহী সদস্য টিপু আহমেদ, এমদাদ হোসেন, মুমিন আহমদ, আলী আহমদ, রুহেল আহমদ, সালাহ উদ্দিন, সোহেল মিয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park