1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ডিবির ডিসি আহাদের বিরুদ্ধে অভিযোগ, তদন্তে কমিটি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) আব্দুল আহাদসহ পুলিশের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে করা অভিযোগ তদন্তে দুই সদস্যের কমিটি করা হয়েছে। ঢাকামহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের অফিস আদেশে গত ১১ ডিসেম্বরএই কমিটি করা হয়।

তদন্তকমিটির প্রধান করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ও ডিবি উত্তর) খোন্দকার নুরুন্নবীকে। আর ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার (প্রশাসন) শফিকুল ইসলামকে করা হয়েছে সদস্য।

মো. জসিম উদ্দিন নামের এক ব্যক্তি স্বরাষ্ট্রমন্ত্রণালয়, পুলিশ অধিদপ্তর ও ডিবি অফিসে সম্প্রতি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, আব্দুল আহাদ তাঁর কাছথেকে তিন কোটি ৬০লাখ টাকা নিয়েছেন।

অফিস আদেশে বলা হয়, ডিবির ওয়ারী বিভাগের ডিসি আব্দুল আহাদসহ পুলিশের অসাধু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মো. জসিম উদ্দিন নামের এক ব্যক্তিকে অমানুষিক নির্যাতন করে অবৈধভাবে তিনকোটি ৬০ লাখ টাকার চেক লিখিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগ তদন্তকরে প্রতিবেদন দাখিল করতে একটি কমিটি গঠন করা হলো।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) আব্দুল আহাদ বলেন, যে কেউ যে কারো বিরুদ্ধে অভিযোগ দিতেই পারে। তদন্তেই সত্য-মিথ্যা বেরিয়ে আসবে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘এমন একটি অভিযোগ ডিবিসহ বেশ কয়েকটি সংস্থায় জমা পড়েছিল। দুইসদস্যের কমিটি করে আমরা বিষয়টি তদন্ত করছি। যাচাই-বাছাই ও তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিষয়গুলো নিশ্চিত হওয়া যাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park