1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় ছিটকে পড়ে শিশুর মৃত্যু, আটক ২

আসাদউজ্জামান, জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ১৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুন্সীগঞ্জের সদর উপজেলার মদিনা বাজারে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে এক বছরের শিশু হুমাইরা আক্তারের মৃত্যু হয়েছে। এতে দুই চালকে আটক করা হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মদিনা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মদিনা বাজারের উত্তর পাশে খানকা শরীফের সামনের সড়কে দুটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ওই স্থানে রাস্তার পাশে শিশু হুমাইরাকে কোলে নিয়ে দাঁড়িয়েছিলেন মা হাবিবা বেগম। এ সময় দুর্ঘটনাকবলিত অটোরিকশার ধাক্কায় হাবিবা বেগমের কোল থেকে ছিটকে পড়ে শিশু হুমাইরা গুরুতর আহত হয়। পরে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার এস.আই আব্দুল হাকিম বলেন, অটোরিকশার ধাক্কায় হাবিবা বেগমের কোল থেকে ছিটকে পড়ে শিশু হুমাইরা গুরুতর আহত হয়। পরে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাক মৃত ঘোষণা করে।
অটোরিকশাটি আটক করা হয়েছে। অটোরিকশার মালিক রাজা মিয়া। গাড়ি চালক দুই জনকে আটক করা হয়েছে। আটককৃত হলেন, মাহবুব হোসেন ও তুষার। তাদের বাড়ি টঙ্গীবাড়ী উপজেলায়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park