1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

দক্ষিণ সুরমা হোটেল-রেস্তোরা মালিক সমিতি’র নিয়মিত সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

মালিক সমিতি, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা শাখা আগামী ১ মে ‘মহান মে দিবস’ উপলক্ষে সিলেট তথা দক্ষিণ সুরমায় কর্মরত সকল পেশাজীবী, শ্রমজীবী, কর্মজীবী ও মেহনতি মানুষের প্রতি অভিনন্দন জানিয়েছে। গতকাল রাতে অনুষ্ঠিত সংগঠনের নির্বাহী কমিটির নিয়মিত সভায় এ অভিনন্দন জানানো হয়।

এক প্রস্তাবে বলা হয়, অনেক আন্দোলন-সংগ্রাম, রক্ত-ঘাম আর ত্যাগের বিনিময়ে অর্জিত শ্রমিক সমাজের অধিকারের প্রতি উদারমনা প্রত্যেক সচেতন নাগরিকের মানবিক সহানুভূতি ও সম্মান থাকা বাঞ্ছনীয়। তাই হোটেল-রেস্তোরা মালিক সমিতি, উপজেলা শাখা শ্রমজীবী মানুষের এ প্রাপ্তিকে যথাযথ মর্যাদা প্রদানে উদার।

সভায় মহান মে দিবসকে সামনে রেখে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন কর্তৃক হোটেল-রেস্তোরা মালিক সমিতি, দক্ষিণ সুরমা উপজেলা শাখা বরাবরে দেয়া চিঠিকে স্বাগত জানানো হয়। এ বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে হোটেল শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে বৈঠকের জন্য মালিক সমিতির পক্ষ থেকে ৫ সদস্য বিশিষ্ট একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়।

সভায় অপর এক প্রস্তাবে বলা হয়, আউলিয়াকুল শিরোমনি হযরত শাহজালাল (রহ.) এবং হযরত শাহপরাণ (রহ.) সহ ৩৬০ আউলিয়ার মহান পদস্পর্শে ধন্য, পাহাড়-টিলা ঘেঁরা চা-বাগান অধ্যুষিত সিলেট দেশ-বিদেশে সমৃদ্ধ পর্যটন এলাকা হিসেবে স্বীকৃত। সরকারি প্রত্যেকটি ছুটির দিনে সিলেটে পর্যটকদের উপচে পড়া ভীড় লক্ষণীয়। তাই মে দিবসের দিনে সরকারি ছুটি হওয়ায় সিলেটে পূর্বের মতো পর্যটকরা আসবেন বলে আমরা আশাবাদী। সিলেটে আগত পর্যটকরা আমাদের মেহমান সমতুল্য। কিন্তু যদি মে দিবসের ছুটির কারণে সিলেটের হোটেল-রেস্তোরাগুলো খোলা না থাকে, তবে আগত পর্যটকদের অমানবিক দুর্ভোগ পোহাতে হবে। যা কোন অবস্থাতেই সিলেট নগরবাসীর জন্য সম্মান ও সুখকর নয়। অবস্থার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি বিবেচনায় মে দিবসের ছুটির দিনে সিলেটের হোটেল রেস্তোরা খোলা রাখার ব্যাপারে জেলা ও পুলিশ প্রশাসন সুচিন্তিত ও শান্তিপূর্ণ কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন বলে হোটেল-রেস্তোরা মালিক সমিতি আশাবাদী।

সভার সাংগঠনিক প্রস্তাবে হোটেল-রেস্তোরা মালিক সমিতি, দক্ষিণ সুরমা উপজেলা শাখার নবগঠিত নির্বাহী কমিটির অভিষেক আগামী মে মাসের শেষার্ধে অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহিত হয়।

সমিতির উপজেলা সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুস ছত্তারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ আজাদের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সহ-সভাপতি তোফায়েল আহমদ চৌধুরী, হাজী আব্দুল কাদির ও বদরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান ছাদিক, সাংগঠনিক সম্পাদক আলী আশরাফ, কোষাধ্যক্ষ আব্দুল মালিক লস্কর, অন্যতম সদস্য হাজী ফুল মিয়া, এমদাদ হোসেন, মোঃ গোলাম মোস্তফা, মনির হোসেন, সালাহ উদ্দিন, টিপু আহমদ, রুহেল আহমদ, ফারুক আহমদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park