1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

সিলেটে শিলাবৃষ্টির তান্ডবে লন্ডভন্ড বাড়ী-গাড়ি, কৃষিজমি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৩৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেট জুড়ে ঝড়ো হাওয়া ও বজ্রসহ শিলাবৃষ্টিতে লন্ডভন্ড হয়েছে বাড়ি, গাড়ী ও কৃষিজমি। শিলা পড়ে অনেকেই আহত হয়েছে। মাথা ফেটে আহত হওয়ার সংখ্যায় বেশি। তবে এ তান্ডবে কোনো নিহতের খবর এখনো পাওয়া যায়নি। কোথাও কোথাও বেশ বড় আকারের শিলা পড়ছে বলে জানা যায়। একেকটি শিলার ওজন ২০০গ্রামের অধিক। পরিমাপে বড় শিলা হওয়ায় বিভিন্ন স্থানে টিনের ঘরের চাল, সড়কে থাকা গাড়ির গ্লাস ভেঙে গেছে। এছাড়াও মাঠে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

রবিবার (৩১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে বৃষ্টি শুরু হয়। পরে অন্তত ১৫ মিনিট ধরে শিলাবৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে।

শিলাবৃষ্টির ফলে ভোগান্তিতে পড়েন ঈদের কেনাকাটা করতে বের হওয়া মানুষেরা। এসময় অনেকে বিভিন্ন বিপণিবিতান ও দোকানে আশ্রয় নেন।

রাত সাড়ে ১০টার দিকে নগরীর জিন্দাবাজার এলাকায় দেখা যায়, হঠাৎ বৃষ্টিতে পথচারীরা দৌড়ে বিভিন্ন দোকানে আশ্রয় নেন। বিশেষ করে নারীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। রাত সাড়ে ১১টা পর্যন্ত বৃষ্টি হয় বিভিন্ন স্থানে

উল্লেখ্য, আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসে জানিয়েছিল, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park