1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহে ব্লাড ব্যাংকের উদ্যোগে পথচারী ও শ্রমজীবী এক হাজার মানুষের মাঝে বিশুদ্ধ ঠান্ডা পানি, লেবুর শরবত বিতরণ

বসির আহাম্মেদ জেলা সংবাদদাতা ঝিনাইদহ-
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ১৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

হাসি মুখে রক্তদান বাঁচতে পারে লক্ষ প্রাণ এই শ্লোগানকে সামনে রেখে কোটচাঁদপুর ব্লাড ব্যাংক এর উদ্যোগে তৃষ্ণার্ত এক হাজার পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে এক হাজার গ্লাসেরও বেশি বিশুদ্ধ ঠান্ডা পানি ও লেবুর শরবত বিতরণ করা হয়েছে। রোববার সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত বিশুদ্ধ ঠান্ডা পানি ও লেবুর শরবত বিতরণ করা হয়।
কোটচাঁদপুর ব্লাড ব্যাংক এর সভাপতি মোঃ আব্দুস সালামের দিকনির্দেশনায় প্রোগ্রামটি সাফল্যমন্ডিত করতে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রিয়াজ হোসেন ফারুক, সরকারি কে.এম.এইচ কলেজের প্রভাষক মোঃ রফিকুল ইসলাম, কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মোঃ তানভীর জামান প্রতিক, সাফদারপুর এসডি কলেজের লেকচারাল মোঃ সাদ আহাম্মেদ, কে.বি.বি’র অর্থ সম্পাদক মোঃ মেহেদী হাসান, দপ্তর সম্পাদক  মোঃ ইনারুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক ইমরান নাজির, ক্রিয়া বিষয়ক সম্পাদক মোঃ শাকিল আহাম্মেদ, সহ-সমাজকল্যান বিষয়ক সম্পাদক জনি পারভেজ, কার্যকরী সদস্য মোঃ কামরুল হাসান সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
চার্জার ভ্যান চালক রবিউল ইসলাম জানান, প্রচন্ড গরমে আমাদের ভ্যান চালাতে খুবই কষ্ট হয়। তারপরও জীবন জীবিকার তাগিদে তীব্র রোদের ভিতরে ভ্যান নিয়ে বাহিরে বেড় হতে হয়। তিনি কোটচাঁদপুর ব্লাড ব্যাংক এর এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়ে বিশুদ্ধ ঠান্ডা পানি ও ঠান্ডা লেবুর শরবত পান করতে পেরে আনন্দিত হন।
পথচারী আমেনা বেগম জানান, অসুস্থ মেয়েকে ডাক্তার দেখাতে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলাম। অসুস্থ মেয়েকে ডাক্তার দেখিয়ে বাসায় ফেরার পথে ঠান্ডা লেবুর শরবত পান করার পর আমি স্বস্তি ফিরে পেলেন। পরে তিনি ব্লাড ব্যাংকের প্রতি শুভকামনা জানিয়ে বাসায় ফিরে যান।
কোটচাঁদপুর উপজেলা ভাইস-চেয়ারম্যান রিয়াজ হোসেন ফারুক জানান, কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহ বাড়ছে। এই তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনসাধারণ। বিশেষ করে দিনমজুর খেটে খাওয়া মানুষেরা পড়ছে চরম বিপাকে। রাস্তায় বের হলে প্রচন্ড তাপদাহে তৃষ্ণার্ত হচ্ছেন তারা। এতে করে হিটস্ট্রোকের সম্ভবনা রয়েছে। তাই কোটচাঁদপুর ব্লাড ব্যাংক এর উদ্যোগে পথচারী ও শ্রমজীবীদের কথা ভেবেই তাদের শরীর শীতল রাখার জন্য বিশুদ্ধ ঠান্ডা পানি ও লেবুর রস মিশ্রিত শরবত বিতরণ করা হয়। তিনি এই গরমে বিনা প্রয়োজনে কাউকে বাড়ি থেকে বের না হওয়ার জন্য পরামর্শ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park