1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহে তৃষ্ণার্ত মানুষের মাঝে স্যালাইন ও ঠান্ডা খাবার পানীয় বিতরণ

জেলা সংবাদদাতা ঝিনাইদহ-
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ২৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

তীব্র তাপদাহে পুড়ছে সারা দেশ, প্রতিদিনই ছাড়িয়ে যাচ্ছে অতীতের সব তাপমাত্রা রেকর্ড। ভূগর্ভস্থ পানি সংকটে পড়েছে হাজার হাজার পরিবার। এই কারণে আবাদি জমি নিয়েও বেপাকে পড়েছে ঝিনাইদহের কৃষকেরা। ঠিক এমন সময় এক মহতী উদ্যোগ নিয়ে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছেন ঝিনাইদহের মডার্ণ মোড়ে অবস্থিত “শেল্টার সমাজকল্যাণ সংস্থা” শনিবার দুপুরে শহরের পাগলাকানাই এলাকায় শ্রমজীবী খেটে খাওয়া মানুষের মাঝে তীব্র গরমে ঠান্ডা পানি, খাবার স্যালাইন সহ খাবার বিতরণ করে সংস্থাটির প্রতিনিধিরা। তীব্র তাপদাহের শুরু থেকেই শহরের গুরুত্বপূর্ণ এলাকায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছেন তারা। এতে করে তীব্র তাপদাহে কিছুটা স্বস্থি পাচ্ছে রিকশাচালক, ভ্যানচালক ও শ্রমজীবী মানুষ। এ  ধরনের উদ্যোগ নিয়ে সম্পৃক্ত হতে পারায় খুশি হয়েছেন শেল্টার সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক রোমেনা বেগম। তিনি গণমাধ্যমকে বলেন যেকোনো প্রাকৃতিক দুর্যোগে আমরা হত দারিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, এটি হতে পারে তার অন্যতম উদাহরণ। করোনা কালীন সময়েও যখন সবাই ঘরে, আমরা অসহায় মানুষের জন্য মাক্স, স্যানিটাইজার সহ বিভিন্ন উপকরণ নিয়ে সাধারণ মানুষের পাশে যাতে করে অসহায় মানুষের ছিলাম। যাতে করে অসহায় মানুষের কিছুটা কষ্ট লাঘব হয়। এতে করে আমাদের উদ্যোগ কিছুটা হলেও তাদের শান্তি দিতে পারে। খাবার পানি বিতরণে শেল্টার সমাজকল্যাণ সংস্থার পক্ষে ডেপুটি ডাইরেক্টর শেখ শাহানুর রেজা, প্রোগ্রাম কো-অর্ডিনেটর রোখসানা খাতুন, ইউনিয়ন কো-অর্ডিনেটর আহমেদ আলী, কাজী ইসরাত আহমেদ ভলেন্টিয়ার গন সহ আরও অন্যন্যারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park