1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

সাঘাটায় খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ ডিলার ও নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

স্টাফ রিপোর্টার-
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

গাইবান্ধার সাঘাটায় খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) সরকারি চাল চুরির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা ও ডিলার মোহাম্মদ আফজাল হোসেনকে স্থানীয় জনতা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

মঙ্গলবার (২০ মে) দুপুরে উপজেলার বোনারপাড়া কলেজ মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে ১৭ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে, যা খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বিতরণের কথা ছিল।

আটক আফজাল হোসেন (৫৫) সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি এবং স্থানীয় ডিলার হিসেবে দায়িত্বে ছিলেন। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রি করে আসছিলেন।

স্থানীয়রা জানান, সন্দেহজনকভাবে সরকারি চাল পরিবহনের সময় তাকে ধরে ফেলা হয় এবং চালের উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কোনো সঠিক উত্তর দিতে পারেননি। এরপর বিক্ষুব্ধ জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “আটক আফজাল হোসেনের বিরুদ্ধে সরকারি মালামাল আত্মসাতের অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park