1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

লৌহজংয়ে ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ১৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বর্ণাঢ্য র‍্যালী করেছে লৌহজং উপজেলা ছাত্রদল ও সরকারি লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদল।

বুধবার (০১-০১-২০২৫ ইং) বেলা ১২টায় শিমুলিয়া ঘাটের মুখে জনতার মোড় হতে র‍্যালী শুরু করে হলদিয়াস্থ বিক্রমপুর প্রেস ক্লাবের সামনে এসে র‍্যালীটি শেষ হয়। র‍্যালী শেষে শুভেচ্ছা বক্তব্য দেন লৌহজং উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো সুজন মোল্লা, সদস্য সচিব মো রানা হোসেন রনি, যুগ্ম আহ্বায়ক অশিন আহমেদ সময়, যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ আরিফ, কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রমজান হোসাইন খান রাইয়ান, আহ্বায়ক সদস্য মো. আব্দুর রহমান, উপজেলা ছাত্রদল নেতা মো রাব্বি পাঠান, উপজেলার দশটি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।

শুভেচ্ছা বক্তব্যের শুরুতে পবিত্র কোরআন হতে তেলাওয়াত করা হয়। এরপর আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন নেতৃবৃন্দরা। সকলেই ছাত্রদলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তমের স্মৃতিচারণ করেন। ছাত্রদলের ভবিষ্যৎ রাজনীতি হবে মেধাভিত্তিক তাই সকলকে মেধার দিকে নজর দেওয়ার আহ্বান জানানো হয়। এছাড়াও ছাত্রদলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তমকে যেনো মহান আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করেন, ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা এবং তারেক রহমানকে দ্রুত বাংলাদেশে প্রত্যাবর্তনের জন্য আহ্বান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park