মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বর্ণাঢ্য র্যালী করেছে লৌহজং উপজেলা ছাত্রদল ও সরকারি লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদল।
বুধবার (০১-০১-২০২৫ ইং) বেলা ১২টায় শিমুলিয়া ঘাটের মুখে জনতার মোড় হতে র্যালী শুরু করে হলদিয়াস্থ বিক্রমপুর প্রেস ক্লাবের সামনে এসে র্যালীটি শেষ হয়। র্যালী শেষে শুভেচ্ছা বক্তব্য দেন লৌহজং উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো সুজন মোল্লা, সদস্য সচিব মো রানা হোসেন রনি, যুগ্ম আহ্বায়ক অশিন আহমেদ সময়, যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ আরিফ, কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রমজান হোসাইন খান রাইয়ান, আহ্বায়ক সদস্য মো. আব্দুর রহমান, উপজেলা ছাত্রদল নেতা মো রাব্বি পাঠান, উপজেলার দশটি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।
শুভেচ্ছা বক্তব্যের শুরুতে পবিত্র কোরআন হতে তেলাওয়াত করা হয়। এরপর আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন নেতৃবৃন্দরা। সকলেই ছাত্রদলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তমের স্মৃতিচারণ করেন। ছাত্রদলের ভবিষ্যৎ রাজনীতি হবে মেধাভিত্তিক তাই সকলকে মেধার দিকে নজর দেওয়ার আহ্বান জানানো হয়। এছাড়াও ছাত্রদলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তমকে যেনো মহান আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করেন, ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা এবং তারেক রহমানকে দ্রুত বাংলাদেশে প্রত্যাবর্তনের জন্য আহ্বান করেন।