1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

মালয়েশিয়ার YTY কোম্পানিতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে মতবিনিময়ে হাইকমিশনার মো. শামীম আহসান

কুয়ালালামপুর প্রতিনিধি-
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ২৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

১৯ এপ্রিল ২০২৫, শনিবার — মালয়েশিয়ার পেরাক প্রদেশের সিটিয়াোয়ানে অবস্থিত সুপরিচিত গ্লাভস প্রস্তুতকারক প্রতিষ্ঠান YTY আচেহ্‌ কোম্পানি পরিদর্শন করেছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান। এই কোম্পানিতে বর্তমানে প্রায় ৬০০ জন বাংলাদেশি কর্মরত রয়েছেন।

হাইকমিশনারকে YTY গ্রুপের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বিভাগের ভাইস প্রেসিডেন্ট তুয়ান সৈয়দ আলি আল জেফরি, সৈয়দ জান আল-জেফরি এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা আন্তরিকভাবে স্বাগত জানান।

সফরকালে হাইকমিশনার কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং বাংলাদেশি শ্রমিকদের কর্মপরিবেশ ও কল্যাণ বিষয়ে আলোচনা করেন। কোম্পানির পক্ষ থেকে বিদেশি কর্মীদের জন্য প্রণীত নীতিমালা ও শ্রমিক কল্যাণ সংক্রান্ত ব্যবস্থা তুলে ধরা হয়, যা আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) প্রদত্ত মানদণ্ড অনুযায়ী গৃহীত।

YTY-এর কর্মকর্তারা বাংলাদেশি কর্মীদের পরিশ্রম, নিষ্ঠা এবং বিশ্বস্ততার প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বাংলাদেশি শ্রমিক নিয়োগে আগ্রহ প্রকাশ করেন।

হাইকমিশনার কোম্পানির শ্রমিকদের হোস্টেল ও অন্যান্য সুযোগ-সুবিধা ঘুরে দেখেন এবং কর্মীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে কোম্পানির উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “YTY কোম্পানি যে আন্তরিকতা ও যত্ন নিয়ে বাংলাদেশি শ্রমিকদের পাশে রয়েছে, তা প্রশংসার দাবিদার।”

বাংলাদেশি কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে হাইকমিশনার তাদের পেশাগত সততা বজায় রাখা, স্থানীয় আইন ও বিধি মেনে চলা এবং বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠানোর পরামর্শ দেন।

সফরের অংশ হিসেবে হাইকমিশনের একটি দল পাসপোর্ট এনরোলমেন্ট সেবা প্রদান করেন এবং YTY কোম্পানির সহায়তায় প্রায় ২০০ বাংলাদেশি শ্রমিক এই সেবা গ্রহণ করেন।

হাইকমিশনারের সঙ্গে সফরসঙ্গী ছিলেন মোসাম্মত শাহানারা মনিকা, মন্ত্রী (রাজনৈতিক), মিয়া মোহাম্মদ কেয়ামউদ্দিন, কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) এবং হাইকমিশনের অন্যান্য কর্মকর্তারা।

হাইকমিশনার মোঃ শামীম আহসান YTY ম্যানেজমেন্টকে বাংলাদেশি শ্রমিকদের সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও যেকোনো ধরনের সহায়তার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park