1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

বাংলাদেশের উন্নয়ন ও চুরি যাওয়া অর্থ পুনরুদ্ধারে এসসিবির সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

নিউজ বায়ান্ন ২৪ ডেস্ক-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাংলাদেশের সম্ভাবনা বিশ্ববাসীর সামনে তুলে ধরা এবং বিদেশে পাচার হওয়া বিপুল অর্থ পুনরুদ্ধারে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি)-এর সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

সোমবার ঢাকার তেজগাঁওয়ে নিজের কার্যালয়ে এসসিবির গ্রুপ চিফ এক্সিকিউটিভ বিল উইন্টার্স এর সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, “বাংলাদেশ সম্প্রতি একটি বিশাল অপপ্রচারের শিকার হয়েছে। এর বিরুদ্ধে লড়তে আমাদের সহযোগিতা দরকার। আপনার কণ্ঠস্বর আমাদের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

বৈঠকে বিল উইন্টার্স প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং চলমান অন্তর্বর্তী সরকারের স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টার প্রতি সমর্থন জানান।

প্রধান উপদেষ্টা জানান, ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার ঘনিষ্ঠদের মাধ্যমে বিদেশে পাচার হওয়া দশ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ পুনরুদ্ধারে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহযোগিতা প্রত্যাশা করেন।

তিনি বলেন, “আমাদের সহায়তা দরকার। এখানে কিছু বিশেষজ্ঞ পাঠান।”

উত্তরে বিল উইন্টার্স জানান, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশকে আন্তর্জাতিক নেটওয়ার্ক ও গ্লোবাল এক্সপার্টাইজের মাধ্যমে সম্ভাবনার সর্বোচ্চ বিকাশে সহায়তা করবে।

উল্লেখ্য, বিল উইন্টার্স স্ট্যান্ডার্ড চার্টার্ডের বাংলাদেশে ১২০ বছর পূর্তি উদযাপনে ঢাকা সফরে এসেছেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা ইউনূস বিশ্বের বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের সম্ভাবনাকে তুলে ধরতে এসসিবির সহযোগিতা চান।

তিনি বলেন, “আমাদের অর্থনীতি ও সংস্কার প্রচেষ্টার ইতিবাচক দিকগুলো বিশ্ববাসীর সামনে তুলে ধরতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ভূমিকা রাখতে পারে।”

বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশে বিনিয়োগ পরিবেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে সহায়তা করবে বলে আশ্বাস দেন বিল উইন্টার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park