1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

পাচারকৃত অর্থ ফেরাতে কানাডার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

নিউজ বায়ান্ন ২৪ ডেস্ক-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ পুনরুদ্ধারে কানাডার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৪ জানুয়ারি) তিনি ঢাকায় কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা জানান, শেখ হাসিনার শাসনামলে ওলিগার্ক, ঘনিষ্ঠ ব্যবসায়ী ও রাজনীতিবিদদের দ্বারা শত শত বিলিয়ন ডলার চুরি হয়ে বিদেশে পাচার হয়েছে। এর একটি বড় অংশ কানাডায় স্থানান্তরিত হয়েছে, বিশেষ করে টরন্টোর কুখ্যাত “বেগম পাড়া” এলাকায় সম্পদ কেনার মাধ্যমে।

“তারা আমাদের জনগণের অর্থ চুরি করেছে এবং কানাডায় সম্পদ কিনেছে। আমরা চাই, এই অর্থ ফেরত আনা হোক, কারণ এটি আমাদের জনগণের অর্থ,” বলেন অধ্যাপক ইউনূস।

বৈঠকে কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পাচারকৃত অর্থ ফেরানোর প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি জানান, কানাডার কাছে একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে, যার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পদ চিহ্নিত করে জব্দ করা সম্ভব।

“আমরা আপনাদের উদ্যোগকে সমর্থন করি। ইতোমধ্যে ভালো অগ্রগতি হয়েছে এবং আমরা আরও কীভাবে সহায়তা করতে পারি, তা জানতে আগ্রহী,” বলেন অজিত সিং।

তিনি আরও জানান, কানাডা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ করতে চায় এবং এ বিষয়ে আলোচনার জন্য শীঘ্রই একজন কানাডীয় মন্ত্রী বাংলাদেশ সফর করবেন।

অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত। তিনি কানাডার কোম্পানিগুলোকে বাংলাদেশে কারখানা স্থানান্তরের আহ্বান জানান এবং বলেন, “আমরা চাই, বাংলাদেশের সঙ্গে কানাডার বাণিজ্য আরও বৃদ্ধি পাক এবং বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হোক।”

এছাড়া, তিনি উল্লেখ করেন যে, বর্তমানে বহু বাংলাদেশি নাগরিক কানাডায় বসবাস ও অধ্যয়ন করছেন। তাই কানাডার উচিত ঢাকায় একটি ভিসা অফিস স্থাপন করা।

বৈঠকে এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park