1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ধানমন্ডি ৩২-এ রহস্যজনক কক্ষ, আন্দোলনকারী শিক্ষার্থীদের লাশ গুমের অভিযোগ

নিউজ বায়ান্ন ২৪ ডেস্ক-
  • প্রকাশের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজধানীর ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বর ভবনের নিচতলার কক্ষগুলোতে সম্প্রতি এক রহস্যজনক দৃশ্য উঠে এসেছে। একটি বেসরকারি গণমাধ্যমের প্রতিবেদনের ক্যামেরায় সেখানে স্কুল-কলেজের শিক্ষার্থীদের প্যান্ট, ব্যাগ ও জুতার চিত্র ধরা পড়েছে। প্রত্যক্ষদর্শীরা দাবি করছেন, গত জুলাই আন্দোলনের সময় নিহত শিক্ষার্থীদের লাশ এখানে এনে গুম করা হয়েছিল।

গণমাধ্যমের ফুটেজে দেখা যায়, ভবনের কিছু কক্ষ দীর্ঘদিন ধরে বন্ধ ছিল এবং সেগুলোর ভেতরে অস্বাভাবিকভাবে ছড়িয়ে-ছিটিয়ে থাকা শিক্ষার্থীদের পোশাক ও ব্যবহার্য সামগ্রী পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আটক শিক্ষার্থীদের এখানে আটকে রেখে হত্যার পর নিখোঁজ করা হয়েছিলো।

নাগরিক সমাজ ও আন্দোলনকারীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন যে, ধানমন্ডি ৩২-এর নিচতলায় একটি ‘আয়না ঘর’ রয়েছে, যেখানে আন্দোলনকারী ও ভিন্নমতাবলম্বীদের গোপনে নির্যাতন করা হতো। তবে এতদিন এ বিষয়ে কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। ৩২ এর বাড়ি ভেঙ্গে ফেলায় এবার সরাসরি গণমাধ্যমের ক্যামেরায় পাওয়া দৃশ্য সেই সন্দেহকে আরও জোরালো করেছে।

একজন প্রত্যক্ষদর্শী জানান, “আমরা বহুদিন ধরে বলছিলাম, এখানে কিছু লুকানো আছে। আজ গণমাধ্যমের ফুটেজ সেটাই প্রমাণ করল। আমাদের সহপাঠীদের লাশ কোথায়? কেন তাদের নিখোঁজ করা হলো?”

অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। সরকার অবিলম্বে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিচারের আওতায় আনতে প্রতিশ্রুতিবদ্ধ।

একজন সরকারি কর্মকর্তা বলেন, “এই অভিযোগ গুরুতর। যদি প্রমাণিত হয়, তাহলে যারা এই কাজের সঙ্গে জড়িত, তারা কোনোভাবেই রেহাই পাবে না।”

মানবাধিকার কর্মী ও বিশ্লেষকরা বলছেন, এ ধরনের ঘটনার স্বচ্ছ তদন্ত এবং দোষীদের বিচারের মুখোমুখি করাই এখন সবচেয়ে জরুরি। আন্দোলনকারীরা ইতোমধ্যে এই ঘটনার সঠিক তদন্ত ও নিহতদের পরিবারের জন্য ন্যায়বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে।

এই ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের বিচারের মাধ্যমেই বোঝা যাবে, ধানমন্ডি ৩২-এর রহস্য কী? দেশব্যাপী চলমান গণজাগরণের এ মুহূর্তে এই ঘটনা বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park