1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

তিতাসে ওয়াজ-মাহফিল নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সাকিব হোসেইন, তিতাস (কুমিল্লা) সংবাদদাতা-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো: ছাবিকুল ইসলাম ওয়াজ-মাহফিল নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তৌহিদী মুসলিম জনতা। এর প্রতিবাদে সোমবার (৩ জানুয়ারি) বিকেলে কলাকান্দি ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি কলাকান্দি মোহাম্মদিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠ থেকে শুরু হয়ে মাছিমপুর-হাড়াইকান্দি টু খানেবাড়ী সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মোহাম্মদিয়া মাদ্রাসা মাঠে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে বক্তারা বলেন,
১. ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি ও আলেমদের শানে বেয়াদবি করায় ছাবিকুল ইসলাম মুসলিম উম্মাহর শত্রু।
২. তার এই মন্তব্যের জন্য অনতিবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
৩.২৪ ঘণ্টার মধ্যে তাকে দল থেকে বহিষ্কার ও আইনগত ব্যবস্থা নিতে হবে, অন্যথায় আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা।

বিক্ষোভ মিছিলের কিছুক্ষণ পরই তিতাস উপজেলা বিএনপি আহ্বায়ক ওসমান গনি ভূঁইয়া ও সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়ার স্বাক্ষরিত দলীয় প্যাডে ছাবিকুল ইসলামকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়।

এদিকে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লিখেছেন,
“তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো: ছাবিকুল ইসলামের ওয়াজ মাহফিল সম্পর্কিত বিতর্কিত বক্তব্য দেওয়ায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।”

এ ঘটনায় তিতাসের ধর্মপ্রাণ মানুষ চরম ক্ষোভ প্রকাশ করেছে। তারা আশা করছে, দ্রুত দলীয় ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে ভবিষ্যতে কেউ ধর্মীয় বিষয়ে কটূক্তি করার সাহস না পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park