মিছিলটি কলাকান্দি মোহাম্মদিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠ থেকে শুরু হয়ে মাছিমপুর-হাড়াইকান্দি টু খানেবাড়ী সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মোহাম্মদিয়া মাদ্রাসা মাঠে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে বক্তারা বলেন,
১. ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি ও আলেমদের শানে বেয়াদবি করায় ছাবিকুল ইসলাম মুসলিম উম্মাহর শত্রু।
২. তার এই মন্তব্যের জন্য অনতিবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
৩.২৪ ঘণ্টার মধ্যে তাকে দল থেকে বহিষ্কার ও আইনগত ব্যবস্থা নিতে হবে, অন্যথায় আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা।
বিক্ষোভ মিছিলের কিছুক্ষণ পরই তিতাস উপজেলা বিএনপি আহ্বায়ক ওসমান গনি ভূঁইয়া ও সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়ার স্বাক্ষরিত দলীয় প্যাডে ছাবিকুল ইসলামকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়।
এদিকে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লিখেছেন,
"তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো: ছাবিকুল ইসলামের ওয়াজ মাহফিল সম্পর্কিত বিতর্কিত বক্তব্য দেওয়ায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।"
এ ঘটনায় তিতাসের ধর্মপ্রাণ মানুষ চরম ক্ষোভ প্রকাশ করেছে। তারা আশা করছে, দ্রুত দলীয় ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে ভবিষ্যতে কেউ ধর্মীয় বিষয়ে কটূক্তি করার সাহস না পায়।