1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

তারেক রহমানের নির্দেশে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি-আমান উল্লাহ

সোমেল মেহেরপুর সংবাদদাতা-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
শেখ হাসিনা বলেছিল শেখের মেয়ে পালায় না । কিন্তু আমরা দেখেছি এক কাপড়ে শেখ হাসিনা পালাইছে। রান্না করা খাবার পর্যন্ত খেতে পারেনি । ঐক্যের কোন বিকল্প নাই।  তারেক রহমানের নির্দেশে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করে । আগামী নির্বাচনে বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হবে। শেখ হাসিনা সরকার জনগণের ভোট চুরি করে ক্ষমতায় টিকে ছিল। অধিকার বঞ্চিত করে জনগণকে জিম্মি করে রেখেছিল। স্বৈরাচারী শেখ হাসিনাকে জনগণ আর দেখতে চাইনা। আজ সোমবার সন্ধ্যায় মেহেরপুর পৌর টাউন হলে জেলা বিএনপি আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক মন্ত্রী, ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান।
 বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে খুলনা বিভাগের অন্তর্গত জেলা ও মহানগরসমূহের সম্মেলন সফল করার লক্ষ্যে মেহেরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 মতবিনিময় সভায় জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত )  অনিন্দ্য ইসলাম অমিত, খুলনা বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু,  তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক- আমিরুজ্জামান খান শিমুল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park