প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৯, ২০২৬, ৪:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১০, ২০২৪, ২:৪৬ পূর্বাহ্ণ
তারেক রহমানের নির্দেশে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি-আমান উল্লাহ
শেখ হাসিনা বলেছিল শেখের মেয়ে পালায় না । কিন্তু আমরা দেখেছি এক কাপড়ে শেখ হাসিনা পালাইছে। রান্না করা খাবার পর্যন্ত খেতে পারেনি । ঐক্যের কোন বিকল্প নাই। তারেক রহমানের নির্দেশে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করে । আগামী নির্বাচনে বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হবে। শেখ হাসিনা সরকার জনগণের ভোট চুরি করে ক্ষমতায় টিকে ছিল। অধিকার বঞ্চিত করে জনগণকে জিম্মি করে রেখেছিল। স্বৈরাচারী শেখ হাসিনাকে জনগণ আর দেখতে চাইনা। আজ সোমবার সন্ধ্যায় মেহেরপুর পৌর টাউন হলে জেলা বিএনপি আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক মন্ত্রী, ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান।
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে খুলনা বিভাগের অন্তর্গত জেলা ও মহানগরসমূহের সম্মেলন সফল করার লক্ষ্যে মেহেরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জেলা বিএনপি'র সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত ) অনিন্দ্য ইসলাম অমিত, খুলনা বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক- আমিরুজ্জামান খান শিমুল প্রমুখ।
সর্বস্বত্ব সংরক্ষিত নিউজ বায়ান্ন ২৪ ২০২১-২০২৫