1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ নজির আহমদের নামে কলাভবনের নামকরণসহ চার দফা দাবি

স্টাফ রিপোর্টার-
  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ নজির আহমদের স্মরণে কলাভবনের নামকরণসহ চার দফা দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ। সংগঠনটি শহীদ নজির আহমদকে স্মরণীয় করে রাখতে প্রশাসনিক উদ্যোগ ও গবেষণা কার্যক্রমের দাবি জানিয়েছে।

বিপ্লবী ছাত্র পরিষদের দাবিগুলো হলো—

১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ হিসেবে প্রশাসনিকভাবে ‘সাম্প্রদায়িকতা বিরোধী শহীদ নজির আহমদ দিবস’ পালন করা।

২. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটি পালনের জন্য সরকারকে প্রস্তাব দেওয়া।
৩. ঔপনিবেশিক আমলে মুসলমানদের ওপর পরিচালিত শোষণ, নির্যাতন ও সাম্প্রদায়িক সন্ত্রাস বিষয়ে অধ্যয়নের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি স্টাডি সেন্টার প্রতিষ্ঠা করা।
৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনকে শহীদ নজির আহমদের নামে নামকরণ করা।

শহীদ নজির আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্র এবং বাংলা বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী ছিলেন। তিনি অল ইন্ডিয়া মুসলিম ছাত্র পরিষদের শীর্ষ নেতা হিসেবে সক্রিয় ছিলেন।

১৯৪৩ সালের ২ ফেব্রুয়ারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে (বর্তমান ঢাকা মেডিকেল কলেজের পুরাতন ভবন) ক্লাস চলাকালীন সময় এক সাম্প্রদায়িক হামলায় তিনি নিহত হন। কংগ্রেসপন্থী কিছু সাম্প্রদায়িক হিন্দু ছাত্র মুসলমান ছাত্রদের ওপর হামলা চালায় এবং লাঠি ও ছুরি দিয়ে আঘাত করে শহীদ নজির আহমদকে হত্যা করে।

শহীদ নজির আহমদ হত্যাকাণ্ডকে বাংলাদেশের শিক্ষাঙ্গনে সংঘটিত প্রথম রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করা হয়। এটি ছিল শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘটিত প্রথম সন্ত্রাসী ঘটনা, যা ইতিহাসে এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।

বিপ্লবী ছাত্র পরিষদের চার দফা দাবি শুধু শহীদ নজির আহমদকে স্মরণীয় করে রাখার জন্য নয়, বরং এটি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতনতা বাড়ানোর আহ্বানও বটে। সংগঠনটি আশা করছে, প্রশাসন তাদের দাবিগুলো আমলে নেবে এবং যথাযথ উদ্যোগ গ্রহণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park