1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহে নিহত আওয়ামী লীগ কর্মী বরুণ ঘোষের বাড়িতে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বসির আহাম্মেদ জেলা সংবাদদাতা ঝিনাইদহ
  • প্রকাশের সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
ঝিনাইদহে নির্বাচনের একদিন পর দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত বরুণ ঘোষের বাড়ি গিয়েছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ঝিনাইদহ শহরের হামদহে নিহত আওয়ামী লীগ কর্মী বরুণ ঘোষের বাড়ি গিয়ে স্বজনদের সাথে সাক্ষাত করেন নেতৃবৃন্দ। সেসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্ট্রর রুহুল কুদ্দুস কাজল, বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. নিপুণ রায় চৌধুরী, যুবদলের সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট নুরে আলম সিদ্দিকী সোহাগ, জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ নিহত বরুণ ঘোষের স্ত্রী, কণ্যাসহ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। সেই সাথে তাদের আইনগতসহ সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।
শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নিতাই রায় চৌধুরী বলেন, আওয়ামী লীগ নির্বাচনী নাটক সাজাতে গিয়ে সংখ্যালঘুদের উপর নির্যাতন করছে। তারা সময় সময় সাম্প্রদায়িকতা সৃষ্টি করে। এবারের নির্বাচন মানুষ বয়কট করেছে। তারা নির্বাচনকে কাজে লাগিয়ে সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাচন চালিয়ে যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি সন্ধ্যায় শহরের হামদহ এলাকার আওয়ামী লীগ কর্মী বরুণ ঘোষকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park