প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৯, ২০২৬, ৪:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৩, ২০২৪, ৮:৫৩ অপরাহ্ণ
ঝিনাইদহে নিহত আওয়ামী লীগ কর্মী বরুণ ঘোষের বাড়িতে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ
নেতৃবৃন্দ নিহত বরুণ ঘোষের স্ত্রী, কণ্যাসহ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। সেই সাথে তাদের আইনগতসহ সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।
শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নিতাই রায় চৌধুরী বলেন, আওয়ামী লীগ নির্বাচনী নাটক সাজাতে গিয়ে সংখ্যালঘুদের উপর নির্যাতন করছে। তারা সময় সময় সাম্প্রদায়িকতা সৃষ্টি করে। এবারের নির্বাচন মানুষ বয়কট করেছে। তারা নির্বাচনকে কাজে লাগিয়ে সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাচন চালিয়ে যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি সন্ধ্যায় শহরের হামদহ এলাকার আওয়ামী লীগ কর্মী বরুণ ঘোষকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সর্বস্বত্ব সংরক্ষিত নিউজ বায়ান্ন ২৪ ২০২১-২০২৫