1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ছাতকে উত্তম কৃষি চর্চার প্রশিক্ষণ ও সনদ বিতরণ

ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা-
  • প্রকাশের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

ছাতক উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষকদের কৃষি দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের রবি মৌসুমে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনশরিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ আয়োজন করা হয়।

সোমবার উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ হলরুমে দিনব্যাপী অনুষ্ঠিত এ কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক ও কৃষাণীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশিক্ষণ অফিসার মোস্তফা ইকবাল আজাদ। তিনি কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ও উত্তম কৃষি চর্চার কৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান ও সংশ্লিষ্ট কৃষি ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা ইকবাল আজাদ বলেন, “আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে দেশের কৃষিখাতে ব্যাপক পরিবর্তন এসেছে। ছাতক উপজেলার উর্বর মাটি ধান ও রবিশস্য উৎপাদনের জন্য অত্যন্ত উপযোগী। এখানকার কৃষকরা ধান উৎপাদনের পাশাপাশি গম, আলু, পিয়াজ, ভুট্টা, ডাল, তেল ও শাক-সবজি উৎপাদন করে দেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।”

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষক-কৃষাণীদের হাতে উত্তম কৃষি চর্চা সার্টিফিকেট তুলে দেওয়া হয়। কৃষকদের প্রশিক্ষিত করে দক্ষতার সঙ্গে কৃষি উৎপাদন বৃদ্ধি করা এবং টেকসই কৃষি ব্যবস্থা নিশ্চিত করাই এই প্রশিক্ষণের মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park