1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় নিহত কাশেমের বাড়িতে শোকের মাতম, খুনিদের শাস্তির দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় নিহত স্কুলছাত্র আবুল কাশেমের বাড়িতে চলছে শোকের মাতম। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বুধবার রাত সাড়ে ৮টার দিকে ছাত্র-জনতা আওয়ামী খুনিদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল করে।

কাশেম স্থানীয় অনুশীলন প্রি ক্যাডেট একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। পড়ালেখার পাশাপাশি পরিবারের আর্থিক সহযোগিতায় শ্রমিকের কাজ করত, যা দিয়ে তার পরিবারের জীবনযাত্রা চলতো।

কাশেমের মৃত্যুতে তার পরিবার, সহপাঠী ও এলাকাবাসী শোকে স্তব্ধ। স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে উঠেছে। প্রতিবেশীরা বলছেন, “কাশেম অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী ছেলে ছিল। রাজনৈতিক সন্ত্রাসীদের কারণে আজ সে আমাদের মাঝে নেই। আমরা খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

সকাল ১০:৩০ টায়: গাজীপুর রাজবাড়ি ময়দানে প্রথম জানাজা। বেলা ১১:৩০ টায়: বোর্ড বাজার সংলগ্ন আল হেরা সিএনজি পাম্পের মাঠে দ্বিতীয় জানাজা। পরবর্তীতে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

কাশেমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকার ছাত্র-জনতা বিক্ষোভ ও মশাল মিছিল করে। তারা আওয়ামী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, “আমরা নিরীহ শিক্ষার্থীদের হত্যা মেনে নেব না।”

এলাকাবাসী ও নিহতের পরিবার দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park