1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

বেইলি রোডে র‍্যাবের অভিযান: ৩৪ কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি ও ১১০ বোতল বিদেশি মদসহ আটক ৪

স্টাফ রিপোর্টার-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজধানীর বেইলি রোডস্থ বেইলি হাইটসের একটি ফ্ল্যাটে র‌্যাব-১০ এর চৌকস আভিযানিক দলের অভিযানে উদ্ধার করা হয়েছে প্রায় ৩৪ কোটি টাকা মূল্যের তিনটি কষ্টিপাথরের মূর্তি এবং ৪০ লক্ষ টাকার ১১০ বোতল বিদেশি ব্র্যান্ডের মদ। এ সময় চারজন চোরাকারবারীকে আটক করা হয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২০২৫ সালের ২৭ মে বিকাল ৩টা ১০ মিনিটে র‍্যাব-১০ এর একটি দল বেইলি রোডের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে এসব মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও মাদকদ্রব্য উদ্ধার করে।

উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তিগুলোর বিবরণ:

  • একটি মূর্তির ওজন: ৮৮.৯৫০ কেজি, উচ্চতা: ৪২.৫ ইঞ্চি (বিষ্ণুদেবের মূর্তি)
  • দ্বিতীয়টির ওজন: ১৯.৬৫০ কেজি, উচ্চতা: ২৬.৫ ইঞ্চি (বিষ্ণুদেবের মূর্তি)
  • তৃতীয়টির ওজন: ৯২.৬৯০ কেজি, উচ্চতা: ২২.৫ ইঞ্চি (গরুর মূর্তি)

প্রত্যক্ষদর্শীদের ধারণা অনুযায়ী, এগুলো প্রাচীন বিষ্ণু মূর্তি ও গরুর মূর্তি হিসেবে চিহ্নিত হয়। রাজেন্দ্রপুর বাজারের একজন স্বর্ণকার পরীক্ষার মাধ্যমে এগুলোকে আসল কষ্টিপাথরের মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলে শনাক্ত করেন।

আটক চারজন হলেন:মোহাম্মদ জাকির হোসেন (৬৫), ভোলা,আহমদ মোস্তফা (৪৪), রংপুর,মো. আনারুল হক (৪৮), ময়মনসিংহ,মো. হাবিবুর রহমান (৪২), মাদারীপুর,

জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে কষ্টিপাথরের মূর্তি ও বিদেশি মদ সংগ্রহ করে চোরাচালানের মাধ্যমে পাচারের সিন্ডিকেট গড়ে তুলেছিল। দ্রুত লাভের আশায় তারা এই অবৈধ ব্যবসায় জড়ায়।

র‌্যাব দীর্ঘদিন ধরে দেশের মাদক, প্রতারণা ও চোরাচালান বিরোধী অভিযানে সফলতা দেখিয়ে আসছে। প্রত্নতত্ত্ব চোরাচালান রোধে র‍্যাবের এই অভিযান একটি প্রশংসনীয় দৃষ্টান্ত। এই মূর্তিগুলো শুধু শিল্পকলা নয়, বরং আমাদের ইতিহাস, ঐতিহ্য ও জাতিসত্তার অংশ। তাই এগুলোর সংরক্ষণ রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।

এই মূর্তিগুলো জাতীয় জাদুঘরে সংরক্ষণের দাবি জানানো হচ্ছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের অতীত ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ পায়। প্রত্নতত্ত্ব চোরাচালান বন্ধ ও সাংস্কৃতিক সম্পদের সংরক্ষণে কঠোর নজরদারির আহ্বান জানাচ্ছে সংশ্লিষ্টরা।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park