রাজধানীর বেইলি রোডস্থ বেইলি হাইটসের একটি ফ্ল্যাটে র্যাব-১০ এর চৌকস আভিযানিক দলের অভিযানে উদ্ধার করা হয়েছে প্রায় ৩৪ কোটি টাকা মূল্যের তিনটি কষ্টিপাথরের মূর্তি এবং ৪০ লক্ষ টাকার ১১০ বোতল বিদেশি ব্র্যান্ডের মদ। এ সময় চারজন চোরাকারবারীকে আটক করা হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২০২৫ সালের ২৭ মে বিকাল ৩টা ১০ মিনিটে র্যাব-১০ এর একটি দল বেইলি রোডের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে এসব মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও মাদকদ্রব্য উদ্ধার করে।
উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তিগুলোর বিবরণ:
প্রত্যক্ষদর্শীদের ধারণা অনুযায়ী, এগুলো প্রাচীন বিষ্ণু মূর্তি ও গরুর মূর্তি হিসেবে চিহ্নিত হয়। রাজেন্দ্রপুর বাজারের একজন স্বর্ণকার পরীক্ষার মাধ্যমে এগুলোকে আসল কষ্টিপাথরের মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলে শনাক্ত করেন।
আটক চারজন হলেন:মোহাম্মদ জাকির হোসেন (৬৫), ভোলা,আহমদ মোস্তফা (৪৪), রংপুর,মো. আনারুল হক (৪৮), ময়মনসিংহ,মো. হাবিবুর রহমান (৪২), মাদারীপুর,
জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে কষ্টিপাথরের মূর্তি ও বিদেশি মদ সংগ্রহ করে চোরাচালানের মাধ্যমে পাচারের সিন্ডিকেট গড়ে তুলেছিল। দ্রুত লাভের আশায় তারা এই অবৈধ ব্যবসায় জড়ায়।
র্যাব দীর্ঘদিন ধরে দেশের মাদক, প্রতারণা ও চোরাচালান বিরোধী অভিযানে সফলতা দেখিয়ে আসছে। প্রত্নতত্ত্ব চোরাচালান রোধে র্যাবের এই অভিযান একটি প্রশংসনীয় দৃষ্টান্ত। এই মূর্তিগুলো শুধু শিল্পকলা নয়, বরং আমাদের ইতিহাস, ঐতিহ্য ও জাতিসত্তার অংশ। তাই এগুলোর সংরক্ষণ রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।
এই মূর্তিগুলো জাতীয় জাদুঘরে সংরক্ষণের দাবি জানানো হচ্ছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের অতীত ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ পায়। প্রত্নতত্ত্ব চোরাচালান বন্ধ ও সাংস্কৃতিক সম্পদের সংরক্ষণে কঠোর নজরদারির আহ্বান জানাচ্ছে সংশ্লিষ্টরা।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।