1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য জ্বালানি রূপান্তরে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ জোরদারের আহ্বান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও কৌশলগতভাবে সম্প্রসারণে গুরুত্বারোপ সাইবার অপরাধ ও মানব পাচার দমনে সহযোগিতা জোরদারে সিআইডি–এফবিআই বৈঠক জঘন্য অপরাধে দ্রুত তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে গোপন জুয়ার আসরে ইমিগ্রেশনের অভিযান, বাংলাদেশিসহ ১৫ বিদেশি আটক মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় চালুর জন্য কাজ করছে সরকার: প্রবাসী কল্যাণ সচিব

মৌলভীবাজারের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শীর্ষ সন্ত্রাসী তুষার গ্রেপ্তার

মো. জালাল উদ্দিন মৌলভীবাজার সংবাদদাতা-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
মৌলভীবাজার শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি ছাত্রদের উপর হামলা ও গুলি চালানোর অভিযোগে শীর্ষ সন্ত্রাসী ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা আনিসুল ইসলাম চৌধুরী তুষারকে গ্রেপ্তার করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ। রবিবার (১৩ এপ্রিল) রাত ১০টার সময় শহরের বড়হাট এলাকার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আনিসুল ইসলাম চৌধুরী তুষার বড়হাট এলাকার সাবেক পৌর কাউন্সিলর মৃত আতিকুল ইসলাম চৌধুরীর ছেলে।
জানা যায়, তুষার আওয়ামী লীগ আমলে মৌলভীবাজার শহরের ত্রাস ও শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত পায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি ছাত্রদের উপর হামলা ও গুলি চালানোর অভিযোগ রয়েছে তার‌ বিরুদ্ধে। সর্বশেষ তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। মৌলভীবাজার শহরের আলোচিত দুই ছাত্রলীগ কর্মী শাবাব-মাহি খুনের ঘটনায় প্রধান আসামি আনিসুল ইসলাম তুষার। মৌলভীবাজারে বিভিন্ন রাজনৈতিক সংঘাতের ঘটনার নেপথ্যে রয়েছে তুষার গ্ৰুপে। আধিপত্য। ১৮ জুলাই ছাত্রদের আন্দোলনে হামলা চালায় তুষার বাহিনী। সর্বশেষ ৪ আগস্ট মৌলভীবাজার শহরের চৌমুহনায় ছাত্র-জনতার ওপর গুলি চালায় তুষার।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park