প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১১:০২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৫, ২০২৫, ১২:১২ পূর্বাহ্ণ
মৌলভীবাজারের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শীর্ষ সন্ত্রাসী তুষার গ্রেপ্তার
জানা যায়, তুষার আওয়ামী লীগ আমলে মৌলভীবাজার শহরের ত্রাস ও শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত পায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি ছাত্রদের উপর হামলা ও গুলি চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সর্বশেষ তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। মৌলভীবাজার শহরের আলোচিত দুই ছাত্রলীগ কর্মী শাবাব-মাহি খুনের ঘটনায় প্রধান আসামি আনিসুল ইসলাম তুষার। মৌলভীবাজারে বিভিন্ন রাজনৈতিক সংঘাতের ঘটনার নেপথ্যে রয়েছে তুষার গ্ৰুপে। আধিপত্য। ১৮ জুলাই ছাত্রদের আন্দোলনে হামলা চালায় তুষার বাহিনী। সর্বশেষ ৪ আগস্ট মৌলভীবাজার শহরের চৌমুহনায় ছাত্র-জনতার ওপর গুলি চালায় তুষার।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
সর্বস্বত্ব সংরক্ষিত নিউজ বায়ান্ন ২৪ ২০২১-২০২৫