চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইয়েদ আহসান খালিদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম, বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম ও উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ।
জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জলদী আধুনিক হাসপাতালের এমডি এসএম শোয়াইবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দক্ষিণ জেলা জাসায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, কালীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম, জামায়াত নেতা মাওলানা এনামুল হক জিহাদী, হেফাজত নেতা মাওলানা কারী ফজলুল করিম জিহাদী, মাওলানা মীর আহমদ, মাওলানা আহমদ নজীর, মোহাম্মদ সেলিম প্রমুখ।
বিকেলে ধর্ম উপদেষ্টা বাঁশখালী পৌরসদরের জলদীতে অসুস্থ উপজেলা হেফাজতে ইসলামের আমির মাওলানা নুরুল হক সুজিশকে দেখতে তার বাসায় যান।
এসময় বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, পৌরসভা হেফাজতে ইসলামের আমির মাওলানা হাফিজুর রহমান ও উপজেলা হেফাজতের সেক্রেটারী মাওলানা মহিউদ্দিন জসিম উপস্থিত ছিলেন।
Leave a Reply