1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য জ্বালানি রূপান্তরে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ জোরদারের আহ্বান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও কৌশলগতভাবে সম্প্রসারণে গুরুত্বারোপ সাইবার অপরাধ ও মানব পাচার দমনে সহযোগিতা জোরদারে সিআইডি–এফবিআই বৈঠক জঘন্য অপরাধে দ্রুত তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে গোপন জুয়ার আসরে ইমিগ্রেশনের অভিযান, বাংলাদেশিসহ ১৫ বিদেশি আটক মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় চালুর জন্য কাজ করছে সরকার: প্রবাসী কল্যাণ সচিব

আমরা একটি সুন্দর নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করতে চাই-ধর্ম উপদেষ্টা

বাঁশখালি (চট্টগ্রাম) সংবাদদাতা-
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন বলেছেন, বিগত দিনে মানুষ ভোট দিতে পারেনাই। আমরা একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে চাই। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন অনেক উন্নত হয়েছে। আমাদেরকে হানাহানি মারামারি ও কলহ মুক্ত হতে হবে। আজ আপনি জুলুম করলে কালকে আপনাকেও জুলুমের শিকার হতে হবে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে বাঁশখালীর কালীপুর ইউনিয়নের পূর্ব পালেগ্রাম মৌলভীপাড়া মুছাপুকুরপাড় জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসা মাঠে এক ঈদ পুর্ণমিলনী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইয়েদ আহসান খালিদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম, বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম ও উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ।
জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জলদী আধুনিক হাসপাতালের এমডি এসএম শোয়াইবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দক্ষিণ জেলা জাসায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, কালীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম, জামায়াত নেতা মাওলানা এনামুল হক জিহাদী, হেফাজত নেতা মাওলানা কারী ফজলুল করিম জিহাদী, মাওলানা মীর আহমদ, মাওলানা আহমদ নজীর, মোহাম্মদ সেলিম প্রমুখ।
বিকেলে ধর্ম উপদেষ্টা বাঁশখালী পৌরসদরের জলদীতে অসুস্থ উপজেলা হেফাজতে ইসলামের আমির মাওলানা নুরুল হক সুজিশকে দেখতে তার বাসায় যান।
এসময় বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, পৌরসভা হেফাজতে ইসলামের আমির মাওলানা হাফিজুর রহমান ও উপজেলা হেফাজতের সেক্রেটারী মাওলানা মহিউদ্দিন জসিম উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park