1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য জ্বালানি রূপান্তরে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ জোরদারের আহ্বান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও কৌশলগতভাবে সম্প্রসারণে গুরুত্বারোপ সাইবার অপরাধ ও মানব পাচার দমনে সহযোগিতা জোরদারে সিআইডি–এফবিআই বৈঠক জঘন্য অপরাধে দ্রুত তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে গোপন জুয়ার আসরে ইমিগ্রেশনের অভিযান, বাংলাদেশিসহ ১৫ বিদেশি আটক মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় চালুর জন্য কাজ করছে সরকার: প্রবাসী কল্যাণ সচিব

ঈদুল ফিতরের নামাজ আদায়ের নিয়ম ও গুরুত্বপূর্ণ দিক

সম্পাদকীয়-
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে উদযাপিত হয়। ঈদ বছরে একবার আসে, তাই অনেকেই ঈদের নামাজের নিয়ম, নিয়ত ও তাকবির ভুলে যান। ঈদুল ফিতরের নামাজ যথাযথভাবে আদায় করার জন্য গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরা হলো।

তাকবির ও আল্লাহর শুকরিয়া আদায়

ঈদের চাঁদ দেখার পর থেকেই প্রথম কাজ হলো তাকবির তথা আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করা। আল্লাহ তাআলা কোরআনে তাকবির পড়ার নির্দেশ দিয়েছেন—

“আর তোমরা আল্লাহ তাআলার মহত্ত্ব বর্ণনা কর, যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার কর।” (সুরা বাকারা : আয়াত ১৮৫)

তাকবির হলো:

اَللهُ اَكْبَر اَللهُ اَكْبَر لَا اِلَهَ اِلَّا اللهُ وَاللهُ اَكْبَر اَللهُ اَكْبَر وَلِلهِ الْحَمْد

উচ্চারণ: আল্লাহু আকবর, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ।

ঈদের নামাজের নিয়ত

نَوَيْتُ أنْ أصَلِّي للهِ تَعَالىَ رَكْعَتَيْنِ صَلَاةِ الْعِيْدِ الْفِطْرِ مَعَ سِتِّ التَكْبِيْرَاتِ وَاجِبُ اللهِ تَعَالَى اِقْتَضَيْتُ بِهَذَا الْاِمَامِ مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اللهُ اَكْبَرْ

উচ্চারণ: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাইন সালাতিল ইদিল ফিতরি মাআ সিত্তাতিত তাকবিরাতি ওয়াঝিবুল্লাহি তাআলা ইকতাদাইতু বিহাজাল ইমামি মুতাওয়াঝঝিহান ইলা ঝিহাতিল কাবাতিশ শারিফাতি ‘আল্লাহু আকবার’।

অর্থ: আমি ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ৬ তাকবিরের সঙ্গে এই ইমামের পেছনে কেবলামুখী হয়ে আল্লাহর জন্য আদায় করছি— ‘আল্লাহু আকবার’।

ঈদের নামাজের নিয়ম

১. প্রথম রাকাতে ইমামের সঙ্গে তাকবিরে তাহরিমা ‘আল্লাহু আকবার’ বলে উভয় হাত বাঁধতে হবে। ২. তাকবিরে তাহরিমার পর ছানা পড়তে হবে (সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা…)। ৩. অতিরিক্ত ৩ তাকবির দিতে হবে—প্রথম ও দ্বিতীয় তাকবিরে উভয় হাত উঠিয়ে তা ছেড়ে দেওয়া হবে, তৃতীয় তাকবিরে হাত বেঁধে নিতে হবে। ৪. এরপর নিয়মিত নামাজের মতো রুকু ও সেজদার মাধ্যমে প্রথম রাকাত সম্পন্ন করতে হবে।

দ্বিতীয় রাকাতের নিয়ম

১. সুরা ফাতিহা ও অন্য কোনো সুরা পড়ার পর অতিরিক্ত ৩ তাকবির দিতে হবে। ২. প্রথম ও দ্বিতীয় তাকবিরে উভয় হাত উঠিয়ে তা ছেড়ে দিতে হবে। ৩. তৃতীয় তাকবির দিয়ে উভয় হাত তাকবিরে তাহরিমার মতো বেঁধে নেওয়া হবে। ৪. এরপর রুকুর তাকবির দিয়ে রুকুতে যাওয়া হবে। ৫. সেজদা আদায় করে বৈঠকে বসা, তাশাহহুদ, দরূদ, দোয়া মাসুরা পড়ে সালাম ফেরানোর মাধ্যমে নামাজ সম্পন্ন করতে হবে।

ঈদের নামাজের পর খুতবা

সালাম ফেরানোর পর ইমাম খুতবা প্রদান করবেন এবং মুসল্লিদের তা মনোযোগ দিয়ে শুনতে হবে।

অতিরিক্ত তাকবিরের বিষয়ে ভিন্ন মত

অন্যান্য মাজহাব অনুসারে, অনেকেই প্রথম রাকাতে তাকবিরে তাহরিমাসহ ৭ তাকবির এবং দ্বিতীয় রাকাতে ৫ তাকবির দিয়ে থাকেন। এতে কোনো সমস্যা নেই।

পবিত্র ঈদুল ফিতরের নামাজ যথাযথভাবে আদায়ের মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারি। আসুন, শুদ্ধভাবে নামাজ আদায় করি ও ঈদের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park