মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে উদযাপিত হয়। ঈদ বছরে একবার আসে, তাই অনেকেই ঈদের নামাজের নিয়ম, নিয়ত ও তাকবির ভুলে যান। ঈদুল ফিতরের নামাজ যথাযথভাবে আদায় করার জন্য গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরা হলো।
ঈদের চাঁদ দেখার পর থেকেই প্রথম কাজ হলো তাকবির তথা আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করা। আল্লাহ তাআলা কোরআনে তাকবির পড়ার নির্দেশ দিয়েছেন—
"আর তোমরা আল্লাহ তাআলার মহত্ত্ব বর্ণনা কর, যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার কর।" (সুরা বাকারা : আয়াত ১৮৫)
তাকবির হলো:
اَللهُ اَكْبَر اَللهُ اَكْبَر لَا اِلَهَ اِلَّا اللهُ وَاللهُ اَكْبَر اَللهُ اَكْبَر وَلِلهِ الْحَمْد
উচ্চারণ: আল্লাহু আকবর, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ।
نَوَيْتُ أنْ أصَلِّي للهِ تَعَالىَ رَكْعَتَيْنِ صَلَاةِ الْعِيْدِ الْفِطْرِ مَعَ سِتِّ التَكْبِيْرَاتِ وَاجِبُ اللهِ تَعَالَى اِقْتَضَيْتُ بِهَذَا الْاِمَامِ مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اللهُ اَكْبَرْ
উচ্চারণ: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাইন সালাতিল ইদিল ফিতরি মাআ সিত্তাতিত তাকবিরাতি ওয়াঝিবুল্লাহি তাআলা ইকতাদাইতু বিহাজাল ইমামি মুতাওয়াঝঝিহান ইলা ঝিহাতিল কাবাতিশ শারিফাতি 'আল্লাহু আকবার'।
অর্থ: আমি ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ৬ তাকবিরের সঙ্গে এই ইমামের পেছনে কেবলামুখী হয়ে আল্লাহর জন্য আদায় করছি— 'আল্লাহু আকবার'।
১. প্রথম রাকাতে ইমামের সঙ্গে তাকবিরে তাহরিমা ‘আল্লাহু আকবার’ বলে উভয় হাত বাঁধতে হবে। ২. তাকবিরে তাহরিমার পর ছানা পড়তে হবে (সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা...)। ৩. অতিরিক্ত ৩ তাকবির দিতে হবে—প্রথম ও দ্বিতীয় তাকবিরে উভয় হাত উঠিয়ে তা ছেড়ে দেওয়া হবে, তৃতীয় তাকবিরে হাত বেঁধে নিতে হবে। ৪. এরপর নিয়মিত নামাজের মতো রুকু ও সেজদার মাধ্যমে প্রথম রাকাত সম্পন্ন করতে হবে।
১. সুরা ফাতিহা ও অন্য কোনো সুরা পড়ার পর অতিরিক্ত ৩ তাকবির দিতে হবে। ২. প্রথম ও দ্বিতীয় তাকবিরে উভয় হাত উঠিয়ে তা ছেড়ে দিতে হবে। ৩. তৃতীয় তাকবির দিয়ে উভয় হাত তাকবিরে তাহরিমার মতো বেঁধে নেওয়া হবে। ৪. এরপর রুকুর তাকবির দিয়ে রুকুতে যাওয়া হবে। ৫. সেজদা আদায় করে বৈঠকে বসা, তাশাহহুদ, দরূদ, দোয়া মাসুরা পড়ে সালাম ফেরানোর মাধ্যমে নামাজ সম্পন্ন করতে হবে।
সালাম ফেরানোর পর ইমাম খুতবা প্রদান করবেন এবং মুসল্লিদের তা মনোযোগ দিয়ে শুনতে হবে।
অন্যান্য মাজহাব অনুসারে, অনেকেই প্রথম রাকাতে তাকবিরে তাহরিমাসহ ৭ তাকবির এবং দ্বিতীয় রাকাতে ৫ তাকবির দিয়ে থাকেন। এতে কোনো সমস্যা নেই।
পবিত্র ঈদুল ফিতরের নামাজ যথাযথভাবে আদায়ের মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারি। আসুন, শুদ্ধভাবে নামাজ আদায় করি ও ঈদের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করি।