1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

মিয়ানমারে ভূমিকম্প দুর্গতদের জন্য বাংলাদেশের জরুরি ত্রাণ সহায়তা প্রেরণ

নিউজ বায়ান্ন ২৪ ডেস্ক-
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঢাকা, ৩০ মার্চ ২০২৫ (রবিবার): গত ২৮ মার্চ ২০২৫ তারিখ স্থানীয় সময় ১২:৫০ মিনিটে মিয়ানমার ও থাইল্যান্ডে ৭.৭ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পে মিয়ানমারে এখন পর্যন্ত কমপক্ষে ১,৬৪৪ জন নিহত এবং ৩,৪০৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে দেশটির বিভিন্ন অঞ্চলে খাদ্য, পানি ও বাসস্থানের সংকট দেখা দিয়েছে এবং জরুরি চিকিৎসার অভাবে মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। প্রতিবেশী দেশের এই দুর্যোগে বাংলাদেশ গভীরভাবে মর্মাহত।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনুসের নির্দেশে, বাংলাদেশ সরকার মিয়ানমারের ভূমিকম্প দুর্গতদের জন্য জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তা প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মাধ্যমে এ সহায়তা পৌঁছানো হচ্ছে। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ঔষধ, তাঁবু, শুকনো খাবার এবং উদ্ধার ও চিকিৎসা সহায়তা দল।

আজ ৩০ মার্চ ২০২৫ তারিখ ১২:৩৫ ঘটিকায় বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর দুটি পরিবহন বিমান জরুরি ত্রাণ সামগ্রীসহ মিয়ানমারের ইয়াংগুনের উদ্দেশ্যে রওনা দেয়। ত্রাণ সামগ্রী হস্তান্তরের পর বিমান দুটি দেশে ফিরে আসবে।

প্রাথমিকভাবে প্রেরিত ১৬.৫০ টন ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে:

  • শুকনো রেশন
  • বিশুদ্ধ পানি
  • খাবার স্যালাইন
  • তাঁবু
  • হাইজিন প্রোডাক্টসহ নিত্যপ্রয়োজনীয় অন্যান্য সামগ্রী

এটি পরিকল্পিত ত্রাণ সহায়তার প্রথম ধাপ মাত্র। পরবর্তীতে, মিয়ানমার সরকারের অনুমতি সাপেক্ষে আরও ত্রাণ সামগ্রী এবং বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তাকারী দল প্রেরণ করা হবে।

উদ্ধার ও চিকিৎসা সহায়তা দলের প্রস্তুতি

  • বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ২৬ সদস্যের বিশেষজ্ঞ অনুসন্ধান ও উদ্ধারকারী দল
  • ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১০ সদস্যের উদ্ধারকারী দল
  • বাংলাদেশ সেনাবাহিনীর ১০ সদস্য ও অসামরিক ডাক্তারদের সমন্বয়ে গঠিত ১১ সদস্যের দুটি মেডিকেল টিম

বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিশ্বাস করে, এই মানবিক সহায়তা মিয়ানমারের ভূমিকম্প দুর্গত জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও সরকারের নির্দেশনায় যেকোনো বৈশ্বিক সংকটে বাংলাদেশ সশস্ত্র বাহিনী সর্বদা সহায়তা প্রদানে অঙ্গীকারবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park