
ঢাকা, ৩০ মার্চ ২০২৫ (রবিবার): গত ২৮ মার্চ ২০২৫ তারিখ স্থানীয় সময় ১২:৫০ মিনিটে মিয়ানমার ও থাইল্যান্ডে ৭.৭ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পে মিয়ানমারে এখন পর্যন্ত কমপক্ষে ১,৬৪৪ জন নিহত এবং ৩,৪০৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে দেশটির বিভিন্ন অঞ্চলে খাদ্য, পানি ও বাসস্থানের সংকট দেখা দিয়েছে এবং জরুরি চিকিৎসার অভাবে মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। প্রতিবেশী দেশের এই দুর্যোগে বাংলাদেশ গভীরভাবে মর্মাহত।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনুসের নির্দেশে, বাংলাদেশ সরকার মিয়ানমারের ভূমিকম্প দুর্গতদের জন্য জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তা প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মাধ্যমে এ সহায়তা পৌঁছানো হচ্ছে। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ঔষধ, তাঁবু, শুকনো খাবার এবং উদ্ধার ও চিকিৎসা সহায়তা দল।
আজ ৩০ মার্চ ২০২৫ তারিখ ১২:৩৫ ঘটিকায় বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর দুটি পরিবহন বিমান জরুরি ত্রাণ সামগ্রীসহ মিয়ানমারের ইয়াংগুনের উদ্দেশ্যে রওনা দেয়। ত্রাণ সামগ্রী হস্তান্তরের পর বিমান দুটি দেশে ফিরে আসবে।
প্রাথমিকভাবে প্রেরিত ১৬.৫০ টন ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে:
এটি পরিকল্পিত ত্রাণ সহায়তার প্রথম ধাপ মাত্র। পরবর্তীতে, মিয়ানমার সরকারের অনুমতি সাপেক্ষে আরও ত্রাণ সামগ্রী এবং বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তাকারী দল প্রেরণ করা হবে।
উদ্ধার ও চিকিৎসা সহায়তা দলের প্রস্তুতি
বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিশ্বাস করে, এই মানবিক সহায়তা মিয়ানমারের ভূমিকম্প দুর্গত জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও সরকারের নির্দেশনায় যেকোনো বৈশ্বিক সংকটে বাংলাদেশ সশস্ত্র বাহিনী সর্বদা সহায়তা প্রদানে অঙ্গীকারবদ্ধ।
Leave a Reply