1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

লৌহজংয়ে জাতীয় ভোটার দিবস উদযাপিত

পিংকি রহমান, লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি-
  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

“তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে উদযাপিত হলো জাতীয় ভোটার দিবস। এ উপলক্ষে রোববার (৩ মার্চ) সকালে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‍্যালিটি উপজেলা নির্বাচন কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) মো. নেছার উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজিজুল ইসলাম। আলোচনা সভা সঞ্চালনা করেন সহকারী নির্বাচন কর্মকর্তা মো. জুয়েল।

এ সময় বক্তব্য রাখেন সরকারি লৌহজং কলেজের উপাধ্যক্ষ সহিদুর রহমান শিকদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, লৌহজং প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান ঝিলু, লৌহজং থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান ও ছাত্র প্রতিনিধি মারুফ শিকদার।

বক্তারা জাতীয় ভোটার দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, গণতন্ত্রের ভিত্তি হলো সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, আর এর জন্য সচেতন ভোটারদের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তারা নতুন ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে নিবন্ধন করে গণতান্ত্রিক অধিকার চর্চার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park