1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

নারায়ণগঞ্জে যুবলীগ-ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৩৫

নিউজ বায়ান্ন ২৪ ডেস্ক-
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ এবং অন্যান্য নিয়মিত অভিযানে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ মোট ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, গত ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্যান্য অভিযানে আরও ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন সিদ্ধিরগঞ্জ যুবলীগের সক্রিয় সদস্য শাহ পরান আহমেদ যুবরাজ (২২), নারায়ণগঞ্জ যুবলীগের সক্রিয় সদস্য মেহেদী হাসান রুবেল (৩৫), দ্বীন ইসলাম (৩০), আওয়ামী লীগের সক্রিয় সদস্য হিরণ (৫০), আওয়ামী লীগ কর্মী জাকির হোসেন (৪৩), আসিফ দেওয়ান (২১), সৈকত মিয়া, ছাত্রলীগের কর্মী শাকিল (২৮) ও আব্দুল বারেক (৩২) প্রমুখ।

পুলিশের এই বিশেষ অভিযান এবং গ্রেফতারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park