
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, গত ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্যান্য অভিযানে আরও ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন সিদ্ধিরগঞ্জ যুবলীগের সক্রিয় সদস্য শাহ পরান আহমেদ যুবরাজ (২২), নারায়ণগঞ্জ যুবলীগের সক্রিয় সদস্য মেহেদী হাসান রুবেল (৩৫), দ্বীন ইসলাম (৩০), আওয়ামী লীগের সক্রিয় সদস্য হিরণ (৫০), আওয়ামী লীগ কর্মী জাকির হোসেন (৪৩), আসিফ দেওয়ান (২১), সৈকত মিয়া, ছাত্রলীগের কর্মী শাকিল (২৮) ও আব্দুল বারেক (৩২) প্রমুখ।
পুলিশের এই বিশেষ অভিযান এবং গ্রেফতারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply