1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

বিরামপুরে ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষ, ট্রাক চালক নিহত

শাহ্ আলম মন্ডল, বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
দিনাজপুরের বিরামপুরে পাথর বোঝাই একটি ট্রাক রেলক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক নিহত হয়েছেন। রোববার দিবাগত মধ্যরাতে শহরের ঘোড়াঘাট রেলগুমটি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। রেলক্রসিংয়ের গেটম্যান ঘুমিয়ে থাকায় রেলগেটের বেরিগেড দিতে না পারায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় মানুষজন ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছেন, রোববার দিবাগত রাত ১টার দিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা পাথর বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-৮৯০৬) দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপর উক্ত রেলক্রসিং অতিক্রম করছিল। সে সময় রেলক্রসিংয়ের গেটম্যান আবদুর রহমান রেল ক্রসিংয়ের বেরিগেড না দিয়ে ঘুমিয়ে ছিলেন। একই সময়ে দ্রুতগামী একতা এক্সপ্রেস ট্রেনটি সজোরে ট্রাকটিকে ধাক্কা দিলে ট্রাকটি দুমড়েমুচড়ে রেললাইনের পশ্চিম দিকে ছিটকে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক মারা যান। গুরুতর আহত অবস্থায় ট্রাক চালকের সহকারীকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর থেকে ওই রেল ক্রসিংয়ের দায়িত্বে থাকা গেটম্যান পলাতক রয়েছে। নিহত ট্রাক চালক মাহাবুব হোসেন পঞ্চগড়ের তেতুলিয়া থানার ভোজনপুর গ্রামের শুকুর আলীর ছেলে এবং সহকারী আরিফুল ইসলাম একই গ্রামের আশরাফুলের ছেলে।
এ বিষয়ে পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ট্রাকের হেলপার গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে তদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park