প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৯, ২০২৬, ৪:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৪, ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ণ
বিরামপুরে ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষ, ট্রাক চালক নিহত
স্থানীয় মানুষজন ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছেন, রোববার দিবাগত রাত ১টার দিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা পাথর বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-৮৯০৬) দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপর উক্ত রেলক্রসিং অতিক্রম করছিল। সে সময় রেলক্রসিংয়ের গেটম্যান আবদুর রহমান রেল ক্রসিংয়ের বেরিগেড না দিয়ে ঘুমিয়ে ছিলেন। একই সময়ে দ্রুতগামী একতা এক্সপ্রেস ট্রেনটি সজোরে ট্রাকটিকে ধাক্কা দিলে ট্রাকটি দুমড়েমুচড়ে রেললাইনের পশ্চিম দিকে ছিটকে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক মারা যান। গুরুতর আহত অবস্থায় ট্রাক চালকের সহকারীকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর থেকে ওই রেল ক্রসিংয়ের দায়িত্বে থাকা গেটম্যান পলাতক রয়েছে। নিহত ট্রাক চালক মাহাবুব হোসেন পঞ্চগড়ের তেতুলিয়া থানার ভোজনপুর গ্রামের শুকুর আলীর ছেলে এবং সহকারী আরিফুল ইসলাম একই গ্রামের আশরাফুলের ছেলে।
এ বিষয়ে পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ট্রাকের হেলপার গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে তদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সর্বস্বত্ব সংরক্ষিত নিউজ বায়ান্ন ২৪ ২০২১-২০২৫