৮ ফেব্রুয়ারী দাউদকান্দিতে বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে রবিবার (২ ফেব্রুয়ারী) বেলা এগারোটায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় তিতাস ভবনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায়, বলরামপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির বিরুদ্ধে কমিটি গঠনের বিষয়ে অনিয়মের অভিযোগ উঠে।
এসময় সভায় উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দ অভিযোগের সত্যতা পায় এবং তাৎক্ষণিক সিনিয়র নেতৃবৃন্দের সিদ্ধান্ত মোতাবেক উপজেলা বিএনপি সদস্য সচিব মো. মেহেদী হাসান সেলিম ভূইয়া, বলরামপুর ইউনিয়নের সদ্য ঘোষিত ৩নং ওয়ার্ড বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপজেলা বিএনপি আহ্বায়ক মো. ওসমান গনি ভূইয়ার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক আলী হোসেন মোল্লা, আক্তারুজ্জামান আক্তার, ডাক্তার গোলাম মহিউদ্দিন জিলানী, আবদুস সালাম মেম্বার, রুবি ইসলাম, যুবদলের আহ্বায়ক মো. মজিবুর রহমান সরকার, যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের ভূইয়া টিপু।
এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপিসহ উপজেলা পর্যায়ে সকল সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply