1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

তিতাসে টাকার বিনিময়ে আ.লীগের দোসরদের দিয়ে ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষণার একদিন পর বিলুপ্ত ঘোষণা

সাকিব হোসেইন, তিতাস (কুমিল্লা) সংবাদদাতা-
  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপিতে টাকার বিনিময়ে আওয়ামী লীগের দোসরদের দিয়ে কমিটি ঘোষণার একদিন পর বিলুপ্ত ঘোষণা করেছেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মেহেদী হাসান সেলিম ভূইয়া।
৮ ফেব্রুয়ারী দাউদকান্দিতে বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে রবিবার (২ ফেব্রুয়ারী) বেলা এগারোটায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় তিতাস ভবনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায়, বলরামপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির বিরুদ্ধে কমিটি গঠনের বিষয়ে অনিয়মের অভিযোগ উঠে।
এসময় সভায় উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দ অভিযোগের সত্যতা পায় এবং তাৎক্ষণিক সিনিয়র নেতৃবৃন্দের সিদ্ধান্ত মোতাবেক উপজেলা বিএনপি সদস্য সচিব মো. মেহেদী হাসান সেলিম ভূইয়া, বলরামপুর ইউনিয়নের সদ্য ঘোষিত ৩নং ওয়ার্ড বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপজেলা বিএনপি আহ্বায়ক মো. ওসমান গনি ভূইয়ার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক আলী হোসেন মোল্লা, আক্তারুজ্জামান আক্তার, ডাক্তার গোলাম মহিউদ্দিন জিলানী, আবদুস সালাম মেম্বার, রুবি ইসলাম, যুবদলের আহ্বায়ক মো. মজিবুর রহমান সরকার, যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের ভূইয়া টিপু।
এছাড়াও উপজেলা ও ইউনিয়ন  বিএনপিসহ উপজেলা পর্যায়ে সকল সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park