1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

বাঁশখালীতে প্রবাসীর কাছে চাঁদাদাবী ও হামলার অভিযোগ

শফকত হোসাইন চাটগামী, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
বাঁশখালীতে নজরুল ইসলাম নামে এক লিবিয়া প্রবাসীর কাছ থেকে চাঁদাদাবী ও তার উপর হামলার অভিযোগে মামলা হয়েছে। গত রবিবার দুপুরে বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে দায়ের করা মামলাটি বাঁশখালী থানার ওসিকে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। লিবিয়া প্রবাসী নজরুল ইসলাম গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা গ্রামের সৈয়দ আহমদের ছেলে। মামলার আসামি হলেন, একই এলাকার ফরিদুল আলমের ছেলে শাহাদাত হোসাইন, মৃত আবদুর রাজ্জাকের ছেলে আবদুর রহিম ও দক্ষিণ গন্ডামারা এলাকার আবদুল জলিলের ছেলে ফজল করিম। আসামিরা প্রবাসী নজরুল ইসলামের কাছ থেকে ৫ লাখ টাকা করে চাঁদা দাবি এবং তার উপর হামলা চালিয়ে মোবাইল ও নগদ টাকা লুট করার অভিযোগ করা হয়েছে।

মামলা সূত্র জানায়, আসামীরা এক সময় লিবিয়া প্রবাসী ছিলেন। বর্তমানে দেশে এসে তারা বেকার হয়ে যান। বাদী নজরুল ইসলাম ও আসামিরা একই এলাকার বাসিন্দা এবং নিকটাত্মীয় আত্মীয় হন। প্রবাসী নজরুল ইসলাম সম্প্রতি দেশে এলে শাহাদাত হোসাইন, আবদুর রহিম ও ফজল করিমের নেতৃত্বে তার কাছ থেকে ৫ লাখ টাকা করে চাঁদা দাবি করেন। নজরুল ইসলাম এতে রাজি নাহলে গত ৬ ডিসেম্বর পশ্চিম বড়ঘোনা নতুন মার্কেট এলাকায় তার উপর হামলা চালানো হয়। এসময় প্রবাসী নজরুল ইসলামের দামি মোবাইল সেট ও নগদ টাকাসহ ১ লাখ ৬২ হাজার টাকা লুট করে নিয়ে যায় আসামিরা। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ থাকলেও আসামিরা বিচার না মেনে প্রবাসী নজরুল ইসলামকে আবারো হুমকি দেন।
বাদী নজরুল ইসলাম জানান, তার কাছে চাঁদাদাবী এবং হামলার পর উল্টো সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালানো হয়। প্রতিনিয়ত আমাকে হুমকি দেয়া হয়। অনেকটা বাধ্য হয়ে মামলাটি দায়ের করলাম।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, আদালতে প্রবাসীর দায়ের করা মামলা পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park