প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৯, ২০২৬, ৫:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১০, ২০২৪, ২:৪১ পূর্বাহ্ণ
বাঁশখালীতে প্রবাসীর কাছে চাঁদাদাবী ও হামলার অভিযোগ
মামলা সূত্র জানায়, আসামীরা এক সময় লিবিয়া প্রবাসী ছিলেন। বর্তমানে দেশে এসে তারা বেকার হয়ে যান। বাদী নজরুল ইসলাম ও আসামিরা একই এলাকার বাসিন্দা এবং নিকটাত্মীয় আত্মীয় হন। প্রবাসী নজরুল ইসলাম সম্প্রতি দেশে এলে শাহাদাত হোসাইন, আবদুর রহিম ও ফজল করিমের নেতৃত্বে তার কাছ থেকে ৫ লাখ টাকা করে চাঁদা দাবি করেন। নজরুল ইসলাম এতে রাজি নাহলে গত ৬ ডিসেম্বর পশ্চিম বড়ঘোনা নতুন মার্কেট এলাকায় তার উপর হামলা চালানো হয়। এসময় প্রবাসী নজরুল ইসলামের দামি মোবাইল সেট ও নগদ টাকাসহ ১ লাখ ৬২ হাজার টাকা লুট করে নিয়ে যায় আসামিরা। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ থাকলেও আসামিরা বিচার না মেনে প্রবাসী নজরুল ইসলামকে আবারো হুমকি দেন।
বাদী নজরুল ইসলাম জানান, তার কাছে চাঁদাদাবী এবং হামলার পর উল্টো সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালানো হয়। প্রতিনিয়ত আমাকে হুমকি দেয়া হয়। অনেকটা বাধ্য হয়ে মামলাটি দায়ের করলাম।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, আদালতে প্রবাসীর দায়ের করা মামলা পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
সর্বস্বত্ব সংরক্ষিত নিউজ বায়ান্ন ২৪ ২০২১-২০২৫