অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনবিআইইউ উপাচার্য বিশিষ্ট প্রাণিবিজ্ঞানী ও প্রখ্যাত গবেষক প্রফেসর ডঃ বিধান চন্দ্র দাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর মোহাম্মদ আজিবার রহমান, নির্বাহী পরিচালক রিয়াজ মোহাম্মদ, কোষাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আনসার উদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর ডঃ মোঃ মকসুদুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান দোলন চক্রবর্তী এবং বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন আইকিউএসি ডিরেক্টর মো: সাজেদুল ইসলাম, ছাত্র উপদেষ্টা ড. মোসা: নূর-এ এলিস আখতার জাহান, এসিস্টেন্ট প্রক্টর এ জে এম নূর-এ আলম ও পরীক্ষা নিয়ন্ত্রক মো: ইদ্রিস আলী।
উপাচার্য প্রফেসর ডঃ বিধান চন্দ্র দাস অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- “তথ্য প্রযুক্তি ও আধুনিকতার এই যুগে প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের ক্যারিয়ার ও জীবনে সফলতা অর্জনে প্রয়োজন দক্ষতা অর্জন ও ধৈর্যশীল হওয়া। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় হার্ড স্কিল এর থেকেও গুরুত্বপূর্ণ হলো সফট স্কিল ডেভেলপমেন্ট।”
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান দোলন চক্রবর্তীর সভাপতিত্বে ক্লাস পার্টি ও নবীন বরণ ২০২৪ অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করে স্নাতক ৩০ ব্যাচ ও মাস্টার্স ২ ইয়ার ২৮ ব্যাচের শিক্ষার্থী।
অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৩০ ব্যাচের নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে বরণ করা হয়। আলোচনা শেষে কেক কেটে বিভাগের সকল সেমিস্টারের শিক্ষার্থীরা ক্লাস পার্টি উদযাপন করে।
অনুষ্ঠান শেষে বিভাগীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এছাড়াও নৃত্য পরিবেশনায় ছিল রিমঝিম নৃত্য গোষ্ঠী ও গান পরিবেশন করে ব্যান্ড দল ছিন্নপাতা।
Leave a Reply